নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরের রাজপুর এলাকায় ধরা পরল জাল নোট তৈরির কারখানা। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানায় এলাকায় রামকৃষ্ণপল্লী তেঘরিয়া দশনি পাড়াতে জাল নোট(Fake Note) তৈরির কারখানা খোলা হয়েছিল একটি বাড়ির একতলায় ঘর ভাড়া নিয়ে। সেখান থেকে তিনটি কালার স্ক্যানার প্রিন্টার আটক করে এস টিএফ।১০০ টাকার নকল নোট তৈরির দুটি পেজ সহ তিনটি ১০০ টাকার নোটো তৈরীর সাদা পেজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ৫০০ টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও 200 টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।

এগুলির ওপরেই আসল টাকার মত বিভিন্ন ধরনের নোট ছাপা হত। ওই জাল নোট তৈরীর কারখানায় হানা দিয়ে এস টি এফ ৮৪ টি জেল ১০০ টাকার নোট ১৪ টি জাল ২০০ টাকার নোট, ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর পাশাপাশি ১০০ দুশো এবং 50 টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয়। নটি সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই জাল নোট তৈরির কারখানা চালানো এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজনকে গ্রেফতার করেছে এস ডি এফ। ধৃতরা হলেন অলোক নাগ ,অয়ন নাগ ও শ্যামবাবু পাসোওয়ান।

ধৃতদের মধ্যে অলোক নাগ এবং অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানায় এলাকার সোনারপুরে। অপরদিকে শ্যামবাবু পাসওয়ার্ডের বাড়ি খড়দা থানা এলাকার টিটাগড়ে । ধৃতদের কাছ থেকে এস টি এফ এর অফিসাররা মোট ৯২০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এরমধ্যে ৫০০ টাকার নোট ১৪ টি ২০০ টাকার নোট দশটি ১০০ টাকার নোট দুটি রয়েছে। এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের ২৮ জানুয়ারি পর্যন্ত এসটিএফ(STF) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫