ঢাকায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে ১২ ঘন্টা ধরে গণধর্ষণ, ধৃত বাসচালক-সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের জমানায় ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। এবার ঢাকা-টাঙ্গাইল সড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে টানা ১২ ঘন্টা ধরে গণধর্ষণ করেছে বাসচালক ও তার দুই সহকারী। পুলিশ ইতিমধ্যেই ওই তিন নরপিশাচকে আটক করেছে। নির্যাযিতা তরুণীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সারা শরীরে পশুদের চরম নির্যাতনের চিহ্ন নিয়ে হাসপাতালে চিকি‍ৎসাধীন তিনি। ওই ঘটনার খবর জানাজানি হতেই প্রশ্ন উঠেছে-এর জন্যই কি শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কলেজ ছাত্রীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি পড়াশোনার জন্য রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা নাগাদ সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। ওই সময় বাসটিতে আরও দুজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই দুই যাত্রী নেমে যান। আর তখনই সুযোগ পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বাসচালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন। ওই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে বন্দি করেন বাসের খালাসি রাব্বি।  পরে সারা রাত সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকায় বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করে। তার মধ্যে একাধিকবার কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়। তরুণী চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতিতার কাছে থাকা মোবাইল ফোন ও কানের দুলও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। রাতভর ধর্ষণের পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামান চালক আলতাফ।

সেই সময়ে সন্দেহ হওয়ায় হাইওয়ে পুলিশের টহলদারি একটি দল বাসটির কাছে গেলে নির্যাতিতা কলেজছাত্রী ধর্ষণের বিষয়টি জানান। তখনই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান টহলদারি পুলিশের আধিকারিকরা। পাশাপাশি চালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। টাঙাইলের অতিরিক্ত  পুলিশ সুপার আদিবুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কলেজ ছাত্রী জানিয়েছেন তাঁকে টানা ১২ ঘন্টা ধরে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় বাসচালক ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট