পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, সাধারণ মানুষকে গুন্ডা–হুলিগান–দাঙ্গাবাজের তকমা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। মৃতের নাম আলাউদ্দিন শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। তাই মুর্শিদাবাদের বেলডাঙা আজ সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে। জাতীয় সড়ক ১২ নম্বরে টায়ার জ্বালিয়ে, পাথর ছুঁড়ে অবরোধ চলছে। রেললাইনও অবরোধ করা হয়েছে। ফলে ট্রেনের চাকা থমকে গিয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় গ্রামবাসীদের গুন্ডা–হুলিগান–দাঙ্গাবাজের তকমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে এই ঘটনায় এমন প্রতিক্রিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। তার মধ্যেই গোটা ঘটনা নিয়ে স্থানীয়দের এমন তকমা দিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে তা পোস্টও করেছেন।

 

অন্যদিকে শুভেন্দুর এক্স হ্যান্ডেলে পোস্ট করা মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিক তথা ফেরিওয়ালার মৃত্যুতে কোনও সহানুভূতি না দেখিয়ে গ্রামবাসীদের গুন্ডা–হুলিগান–দাঙ্গাবাজের তকমা দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‌পরশু থেকে ফরাক্কা, চাকুলিয়া পর্যন্ত আইনশৃঙ্খলার অবনতি ছড়িয়ে পড়ছে আগুনের মতো। বেলডাঙায় জাতীয় সড়ক প্রায় তিন ঘণ্টা ধরে সম্পূর্ণ অবরুদ্ধ। অবিরাম পাথর ছোঁড়া চলছে। ট্রেন জোর করে থামিয়ে দেওয়া হয়েছে। গোটা এলাকা এখন গুন্ডা, হুলিগান আর দাঙ্গাবাজদের দখলে। পুলিশের কোনও তৎপরতা নেই। হাজার হাজার যাত্রী আটকে পড়ে ভয়ে কাঁপছে। খাবার–জল ছাড়া কোনও সাহায্য নেই।’‌

এছাড়া এই এক্স হ্যান্ডেল পোস্ট শুভেন্দু ট্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। পুলিশ প্রথমে আত্মহত্যা বললেও পরিবারের দাবি এটা খুন। শরীরে মারধরের চিহ্ন, হাত–পায়ে আঘাত, গলায় ফাঁসের দাগের সঙ্গে অন্যান্য চিহ্ন। শুক্রবার সকালে মৃতদেহ এলাকায় পৌঁছতেই ক্ষোভ ফেটে পড়েন তাঁরা। আর শুভেন্দুর কটাক্ষ, ‘‌রাজ্যে প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। সমাজবিরোধী ও দাঙ্গাবাজরা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় যা খুশি তাই করছে। অবিলম্বে বাহিনী মোতায়েন করে এলাকার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে।’‌

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট