জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতার বুকে নিজের শক্তি প্রদর্শনের সুপ্ত ইচ্ছা অপূর্ণই থাকছে ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বাংলায় মুসলিমদের স্বঘোষিত ‘মসিহা’ ব্রিগেডে জনসভা করে শক্তি দেখানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেনার পূর্বাঞ্চলীয় শাখার তরফে ব্রিগেডে হুমায়ুন কবীরের দলকে সভা করার অনুমতি দেওয়া হয়নি। ব্রিগেডের পরিবর্তে শহিদ মিনারে সভা করার পরামর্শ দেওয়া হয়েছিল সেনার তরফে। কিন্তু তাতে আঁতে ঘা লেগেছে হুমায়ুন কবীরের। সেনার কাছে জোর ধাক্কা খাওয়ার পরেই তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘মুর্শিদাবাদেই ১০ লক্ষ মানুষকে নিয়ে সমাবেশ করা হবে।’ পাশাপাশি পরোক্ষে সেনাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা নজর রাখছি ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলকে সেনা ব্রিগেডে সভার জন্য অনুমতি দেয় কি না।’

গত কয়েক মাস ধরেই হুঙ্কার ছেড়ে চলেছেন বঙ্গ রাজনীতিতে ‘দলবদলু’ নেতা হিসাবে পরিচিত মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যে মুসলিমদের কাছে ‘মসিহা’ হয়ে উঠতে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। যদিও ওই মসজিদের ভবিষ্যত নিয়ে সন্দিহান খোদ মুসলিমদের একাংশ। বাবরি মসজিদের শিলান্যাসের পর গত মাসে জনতা উন্নয়ন পার্টি নামে নয়া এক রাজনৈতিক দলও খুলেছেন।

নয়া দল খোলার পরেই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে তাড়ানোর হুঙ্কার দিয়ে চলেছেন হুমায়ুন। গত মাসেই ঘোষণা করেছিলেন, ‘জানুয়ারিতে ব্রিগেডে ১০ লক্ষ মানুষের সমাবেশ করবেন।’ যেহেতু কলকাতা ময়দানের মালিক সেনা, তাই ফোর্ট উইলিয়ামে সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরেও সভার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি)  সেনার তরফে হুমায়ুনদের ডেকে জানানো হয়, ‘ওই সময়ে ব্রিগেডে সভা করার অনুমতি দেওয়া হবে না। চাইলে শহিদ মিনারে সভা করতে পারেন।’ কিন্তু সেনার সেই পরামর্শ মানেননি হুমায়ুনরা।  পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান জানান, ‘চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই মুর্শিদাবাদে ১০ লক্ষ মানুষের সমাবেশ করে ক্ষমতা দেখিয়ে দেব।’

 

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর