Loading live market data...
Loading active stocks...
Connecting...

রায়দিঘিতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত BLO, কাজের চাপে অসুস্থ বলে দাবি পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি: ফের অসুস্থ আরও এক বিএলও। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া SIR-র কাজের চাপে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির এক বিএলও। অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মেহবুব রহমান মোল্লা নামে ওই বিএলও।

গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের ফর্ম বিলির কাজ। এনুউমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে ফর্ম জমা নেওয়া, তথ্য ডিজিটাইজেশন করে এখন চলছে শুনানি পর্ব। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসছে। ক্রমাগত কাজের চাপ বাড়ছে বিএলওদের ওপর। কখনো আত্মহত্যা কখনো বা অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। তেমনি একজন বিএলও মথুরাপুর দু নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের মেহবুব রহমান মোল্লা। স্থানীয় গৌরীপুর এলাকার একটি স্কুলের শিক্ষক তিনি। এসআইআর এর কাজ শুরুর পর থেকে ফর্ম বিলি করেছেন বাড়িতে বাড়িতে। খসড়া তালিকা প্রকাশের পর শুনানি শুরু হলে ওই বুথে একাধিক ভোটারের কাছে শুনানির নোটিশ গিয়েছিল কমিশনের পক্ষ থেকে। তারপরেই আর মানসিক চাপ নিতে পারেননি মেহবুব। শনিবার রাতেই তার শরীর খারাপ লাগছিল। পরিবারের কাছে জানাতেই ডায়মন্ড হারবারের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জানানো হয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।

পরিবারের অভিযোগ এসআইআর-এর কাজ নিয়ে অনেকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। তারপরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। অসুস্থ বিএলওকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

 

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর