মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ঘোষণা খালেদা পুত্র তারেকের

Share:

 আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সামনের মাসেই রয়েছে নির্বাচন। এই নির্বাচন ঘিরেই চড়ছে পারদ। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন সদ্য প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ভোটের আগে বিএনপির চেয়ারম্যান  দিলেন বিরাট প্রতিশ্রুতি। জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই–আগস্টের গণ-আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ গঠন করা হবে।  

রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তখনই তিনি  জানিয়েছেন বাংলাদেশে  বিএনপি ক্ষমতায়  এলে  রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া হবে ।  বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক একইভাবে চব্বিশে যারা লড়াই করেছেন, তারাও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্যই যুদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘একাত্তরে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষাতেই আবার চব্বিশে যুদ্ধ হয়েছে।’

আরও পড়ুন: নোয়াখালীতে প্রকাশ্যে পিটিয়ে যুবককে হত্যার পর আনন্দে মিষ্টি বিলি করলেন বিএনপি কর্মীরা

জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের উদ্দেশ্যে বলেছেন,  ‘যারা হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ-সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে এই মানুষগুলোর দেখভাল করা।” নির্বাচনের আগে তারেকের এই প্রতিশ্রুতি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গেই অনেকে বলছেন তারকের এই ঘোষণা মুক্তিযুদ্ধকে মুছে ফেরার সমান। তারকে জুলাই আন্দোলন সম্পর্কে আরও বলেন, ‘জুলাইয়ে যেভাবে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, সেটিকে আমরা গণহত্যা বলতে পারি।’

জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের নিয়েই একদিন কথা বলেন তারেক। জানা তাদেরও সাহায্য করার কথা। বিএনপির চেয়ারম্যানের কথায়,  ‘হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি পর্যায়ক্রমে সেই দায়িত্ব পালন করবে।’

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস