বলাগড়ে বন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ পেয়েও থাকছেন না তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের পর হুগলির বলাগড়। প্রধানমন্ত্রী যখন মালদহে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বধন করতে গিয়েছিলেন তখন আমন্ত্রণ পেয়েও তা বয়কট করেছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বিষয়টি নিয়ে বলেছিলেন, এসআইআর নিয়ে মানুষ এখন হয়রানির শিকার। সেখানে তাঁদের সাহায্য করা বেশি জরুরি ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেয়ে। আর এবার হুগলির সিঙ্গুরে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি। এখান থেকে বলাগড়ে বন্দরের শিলান্যাস করবেন। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। তিনিও তাতে সাড়া দিচ্ছেন না।

এদিকে বিষয়টি নিয়ে বিজেপি রাজনীতি করতে শুরু করেছে। তারা বলছে, বাংলার উন্নয়নে না থেকে বাধা দিতে চাইছে তৃণমূল। কিন্তু কেন বলাগড়ের বিধায়ক যাচ্ছেন না?‌ এই প্রশ্নের উত্তর খুঁজে দেখেননি বিজেপির নেতারা। তবে কারণ অবশ্যই জানিয়েছেন বলাগড়ের বিধায়ক তথা লেখক মনোরঞ্জন ব্যাপারী। এই মুহূর্তে চেন্নাইতে আছেন বলাগড়ের বিধায়ক। মনোরঞ্জন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি এখন একটি সর্বভারতীয় পত্রিকার অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। আর আজ ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখার পালা। তাঁকে ডাকা হয়েছিল নরেন্দ্র মোদি কি বলেন সেটা শোনার জন্য। কিন্তু ওই পত্রিকা তাঁকে ডেকেছে নিজের কথা বলার জন্য। তাই তিনি পত্রিকার অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন।

অন্যদিকে মনোরঞ্জন ব্যাপারী একদা রিকশাচালক থেকে শুরু করে জেলখানায় লেখাপড়া শিখে বড় হয়েছেন। আর মহাশ্বেতা দেবীর অনুপ্রেরণায় লেখক হয়ে উঠেছেন। তাই তাঁর কাছে কথা বলার স্বাধীনতা এবং নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরা অগ্রাধিকার পেয়েছে। তাঁর আত্মজীবনী ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ পুরষ্কৃত হয়েছে। তিনি দলিত সাহিত্যের অন্যতম কণ্ঠস্বর এবং বাংলায় জাতপাতের বৈষম্য নিয়ে খোলাখুলি লেখেন। সম্প্রতি চেন্নাইয়ের এই অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করতে গিয়েছেন তিনি। যেখানে দলিতদের উপর অত্যাচারের কথা উঠে এসেছে। বলাগড় বন্দর প্রকল্প কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত হয়ে অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো পরিবহণকে আরও সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সিঙ্গুরে একাধিক প্রকল্পেরও উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ইলেকট্রিক ক্যাটামারানের উদ্বোধন, নতুন রেললাইন এবং অমৃত ভারত ট্রেনের সূচনা। তাই ঘোষণা করা হয়েছে, রাজ্যের উন্নয়নে নতুন গতি আনবে। তবে মনোরঞ্জনের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল বিধায়ক হলেও নানা সময়ে নিজের মতামত স্পষ্ট করে এসেছেন। দলীয় নেতৃত্বের সমালোচনা করেছেন। এবারও তাঁর সিদ্ধান্ত তাঁর স্বাধীনচেতা মনোভাবেরই প্রতিফলন। একদিকে কেন্দ্রের আমন্ত্রণ, অপরদিকে সাহিত্যের মঞ্চ দুটোর মধ্যে তিনি দ্বিতীয়টাকেই বেছে নিয়েছেন।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!