‘কেন শুনানিতে ডাক?’, BLO-র ওপরে হামলা মত্ত ব্যক্তির, গ্রেফতারও

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের চাপ তো ছিলই, এবার BLO- র ওপর আক্রমণের ঘটনা ঘটল। মত্ত অবস্থায় বিএলও-কে মারধর করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

জানা গিয়েছে, বারুইপুর শংকরপুর-২ পঞ্চায়েতের দুর্গ এলাকায় কাজ করছিলেন বিএলও অনুপমা পাল (Anupama Paul)। শনিবার কাজ করার সময় আচমকা অনুপমা পালের ওপর হামলা হয়। আক্রমণের সময় অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। হামলার পরে লুকিয়ে পড়েন আক্রান্ত বিএলও (BLO)। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য উদ্ধার করে বাড়ির উপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

আক্রান্ত বিএলও জানিয়েছেন, শুনানির নোটিশ দেওয়ার সময় আচমকাই পেছন থেকে হামলা হয়। মাথায় আঘাত করে মত্ত ব্যক্তি। কোনভাবেই তাঁকে আটকে রাখা যাচ্ছিল না। অভিযুক্ত ব্যক্তির নাম আমিন নস্কর। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন বিএলও অনুপমা পাল (BLO Anupama Paul)।

৪ নভেম্বর থেকে রাজ্যে চলছে এসআইআরের কাজ। প্রতিদিনই কাজের চাপ বাড়ছে বলে অভিযোগ তুলেছেন বিএলওরা। কেউ কাজের চাপে আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়েন। কেউ বা অসুস্থ হয়ে প্রাণও হারিয়েছেন। এবার হিয়ারিংয়ে ডাকার কারণে হামলা চালানো হয়েছে। কেউ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন, কেউ হার্টের সমস্যায় ভুগছেন।  এবার হিয়ারিং কেন্দ্রে সরাসরি হামলা চালানো হয়েছে।

 

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮