রহমানের পাশে দাঁড়ানোয় পরেশ রাওয়ালকে তুলোধনা হিন্দুত্ববাদী নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অস্কারজয়ী সঙ্গীত সুরকার এ. আর. রহমান প্রায়শই পড়ছেন সমালোচনার মুখে । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড ইন্ডাস্ট্রির সাম্প্রদায়িক পক্ষপাতের সমালোচনা করেছেন এবং “ছাভা”-এর মতো সিনেমাকে বিভেদ সৃষ্টিকারী বলে  দাবি করেছেন। এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।  গায়কের মন্তব্য ব্যাপক সমালোচনার  ঝড় উঠেছে।   

 এ আর রহমান  তাঁর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হয়েছেন। বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত গায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে   রবিবার (১৮ জানুয়ারী) সুরকার তাঁর বিতর্কিত মন্তব্যে নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। তারই প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। এক্স হ্যান্ডেলে এ আর   রহমানের বিবৃতির ভিডিওতে মন্তব্য করতে গিয়ে পরেশ রাওয়াল সুরকারকে ভারতের গর্ব বলে অভিহিত করেছেন। তিনি হাত জোড় করা ইমোজি দিয়ে লিখেছিলেন, “আমরা আপনাকে ভালোবাসি স্যার, আপনি আমাদের গর্ব।” তবে, অনেকেই পরেশ রাওয়ালের সমর্থন পছন্দ করেননি। অভিনেতার মন্তব্যের জন্য তাদের ট্রোল করতে দেখা গেছে। সোশ্যাল ব্যবহারকারীরা পরেশ রাওয়ালকে বলেছেন যে সম্ভবত রহমান তার জন্য কেবল গর্বের বিষয়। “আমরা” না লিখে তার নিজের জন্য এটি লেখা উচিত। কেউ কেউ লিখেছেন যে “ছাভা” কে বিভেদ সৃষ্টিকারী ছবি বলার জন্য তারা রহমানকে কখনই ক্ষমা করবেন না এবং সুরকারের বক্তব্য ছত্রপতি সম্ভাজি মহারাজের “বীরত্ব” কে আঘাত করেছে বলেও দাবি করেছে। তবে গায়কের ভক্তদের পরেশ রাওয়ালের কথাকে সমর্থন করতে দেখা  গিয়েছে।  

সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি জানিয়েছিলেন, গত ৮ বছর ধরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। তার জন্যে তিনি বলিউডে র অন্দরে থাকা কুসংস্কার এবং ধর্মীয় বিভাজনকে দায়ী করেছিলেন। তাঁর কথায়, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পারছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে, যাঁদের সৃজনশী ল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে।’ অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর।

তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে। এমনকি ‘সাম্প্রদায়িকতা’ বক্তব্যের জন্য রহমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন। এবার এ বিতর্ক নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুললেন এ আর রহমান। একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি জানালেন, ‘প্রিয় বন্ধুরা, আমার কাছে সঙ্গীত সংস্কৃতিকে সংযুক্ত করে, সম্মানের একটি স্থান। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। আমি বুঝতে পারছি, আমার বলা কথাগুলির ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে আমার উদ্দেশ্য সর্বদা সঙ্গীতের মাধ্যমে দেশবাসীর চিন্তা ভাবনার উন্নীত করা, সম্মান করা এবং সেবা করা। আমি কোনও ধর্মীয় ভাবাবেগে ব্যথা দিতে চাইনি। আমি আশা করি আমার আন্তরিকতা অনুভব করবেন। আমি ভারতীয় হতে পেরে নিজেকে ধন্য মনে করি, যা আমাকে একটি পরিচয় দিয়েছে। আর ভারত এমন একটি দেশ, যেখানে সর্বদা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখানে বহুসংস্কৃতির কণ্ঠস্বর উদযাপন করা হয়।’

সঙ্গীত সুরকার তাঁর আসন্ন পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি ‘ রামায়ণ’ চলচ্চিত্রের কথাও উল্লেখ করেছেন। যার সঙ্গীত রচনার দায়িত্ব পড়েছে রহমানের উপর। সঙ্গীত রচয়িতা বলেছেন, “আমি এই জাতির প্রতি কৃতজ্ঞ, এবং অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যতের অনুপ্রেরণা জোগায় এমন সঙ্গীতের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। জয় হিন্দ, জয় হো!” ভিডিওটি শেষ হয়েছে একটি স্টেডিয়ামে রহমানের গান ‘মা তুঝে সালাম’ গাওয়ার মাধ্যমে। তবে রহমানের সাম্প্রদায়িকতা বক্তব্যের জন্যে অনেকেই রামায়ণ থেকে সঙ্গীত তাঁকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে, রহমান নিশ্চিত করেছেন যে তিনি রণবীর কাপুর-সাই পল্লবী অভিনীত ছবির জন্য সঙ্গীত রচনা করছেন।

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস