বেলডাঙার অশান্তির ঘটনায় গ্রেফতার আরও ৫, ধৃতের সংখ্যা বেড়ে ৩৬

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও পাঁচজনকে। অশান্তির ঘটনায় মোট গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬। ঝাড়খন্ডে শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙ্গা। সোশ্যাল মিডিয়া এবং সিসিটিভি ফুটেজ দেখে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অশান্তি আইন শৃঙ্খলা ভাঙার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ভূতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোন উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেই দিকেও করা নজর রাখা হয়েছে। 

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুরের বাসিন্দা আলাই শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরির কাজ করতেন। বিহারে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার তাঁর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি আলাই শেখকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার শ্রমিক হওয়ার জন্যই তাঁর ওপরে নির্যাতন করা হয়েছে। শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তার জেরে বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, দিনভর উত্তপ্ত ছিল এই এলাকা। অবশেষে অ্যাকশন শুরু করেছে পুলিশ। 

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। নিহত আলাই শেখের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে বাংলার শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ রয়েছে। এবার শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের