বিয়ের পর বউ মেকআপ তুলতেই ভিরমি খেল বর, ঘটনা গড়াল আদালত পর্যন্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে নিয়ে সব মানুষের একটা স্বপ্ন থাকে। কারণে জীবনে এই দিন একবারই আসে। কত কি আয়োজন থাকে বিশেষ এই দিনকে ঘিরে। ভয়-আনন্দ-দুঃখ মিশ্র অনুভূতি কাজ করে বর-কনের মনে। আর এখন বিয়ে মানে ব্রাইডাল মেকআপ। এক যুবক যুবতী বিয়ের পর নতুন জীবন শুরু করার স্বপ্ন করার আগেই সব শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ করে অতিথিরা চলে যাওয়ার পর বাসর রাতে কনে মুখ ধুতেই ঘটল নতুন সম্পর্কে মোড় ঘোরানো ঘটনা। বিরাট অভিযোগ করে বর জানালেন বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল, বাসরঘরে থাকা নববধূ সেই একই মহিলা নন। এই অভিযোগ করতেই রীতিমত চাঞ্চল্য ছড়ায় বিয়েবাড়ি জুড়ে।

বর রায়হান কবিরের অভিযোগ করেছেন বিয়ের সময় কনেকে বদলে দেওয়া হয়েছে। এই অভিযোগকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ে বাড়ির আনন্দ বদলে গিয়েছে অস্বস্তিকর পরিস্থিতিতে। এই অভিযোগ গিয়ে পৌঁছেছে আদালত পর্যন্ত। জানা গিয়েছে, ২০২৫ সালের ১ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেজো মেয়ের সঙ্গে পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার প্রয়াত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তার পরিবারের সদস্যরা মেয়ের বাড়ির বিরুদ্ধে কনে বদলে দেওয়ার অভিযোগ আনে।

আরও পড়ুন: ৪০-এ ফের মা হচ্ছেন সোনম! বেবি বাম্পে হাত রেখে দিলেন ‘কিলার পোজ’, মুগ্ধ নেটমহল

বিষয়টি মীমাংসার জন্য দুই বাড়ির মধ্যে একাধিক বৈঠক হলেও মেলেনি সমাধান। ঠকানো হয়েছে বলে দাবি করে ছেলের বাড়ির সদস্যরা। তারপর গত বছরের ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির ও তার জামাইবাবু মানিক হাসানকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেন। পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। দুই পক্ষের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হান কবিরের জামিন আবেদন খারিজ করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। বরের মামা বাদল জানান, রায়হানের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। জুলাইয়ে রাণীশংকৈলের শিবদিঘী এলাকার একটি চায়ের দোকানে ঘটক একটি মেয়েকে দেখালে তাঁকে পছন্দ হয়। তারপর মেয়েপক্ষ মেয়ে না দেখিয়েই দ্রুত বিয়ের কথা জানায়। বিয়ে ঠিক হয়। বিয়েও হয়, তবে বিয়ের দিনে অতিরিক্ত মেকআপের কারণে বিষয়টি বোঝা যায়নি। বাসর রাতে নতুন বউ কনে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারেন যে তিনি যাকে বিয়ে করেছেন সে আগের দেখানো মেয়ে নয়। তারপরেই বিয়েবাড়িতে হুলুস্থল পড়ে যায়। ইছা করে মেয়ে বদলের অভিযোগ আনা হয়েছে। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট