৪০-এ ফের মা হচ্ছেন সোনম! বেবি বাম্পে হাত রেখে দিলেন ‘কিলার পোজ’, মুগ্ধ নেটমহল

বোঝাই যাচ্ছে, দ্বিতীয় গর্ভাবস্থাও চুটিয়ে উপভোগ করছেন সোনম। সোনমের মুখে গর্ভাবস্থার উজ্জ্বলতা স্পষ্ট। ফটো শ্যুটে সোনমের পরনে থাকা স্কিনি টাইট কালো পোশাক ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর। মাস কয়েক আগেই ঘোষণা দিয়েছেন অনিল কাপুর-কন্যা। প্রথম সন্তানের ৪ বছরের পর আবারও প্রেগন্যান্ট সোনম, ৪০ বছরে মা হতে চলেছেন তিনি। কাপুর ও আহুজা পরিবারের এখন খুশির মরসুম। যদিও ছেলে বায়ুর মুখ এখনও প্রকাশ্যে আনেন নি সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা। তবে গর্ভবতী হয়েও ফ্যাশনের ঝড় তুলে যাচ্ছেন বলিউড সুন্দরী। আবারও সোনম কাপুর প্রমাণ করলেন, তিনিই সেরা ফ্যাশনিস্তা। প্রথম গর্ভাবস্থার সময়েও মুক্ত দিয়ে সজ্জিত পোশাকে বেবিমুনের ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় বেবিমুনেও তার ব্যতিক্রম হলনা। তাঁর সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় আবারও শোরগোল ফেলে দিয়েছে।

ভক্তরা তাঁর থেকে চোখ ফেরাতে পারছেন না। বোঝাই যাচ্ছে, দ্বিতীয় গর্ভাবস্থাও চুটিয়ে উপভোগ করছেন সোনম। সোনমের মুখে গর্ভাবস্থার উজ্জ্বলতা স্পষ্ট। ফটো শ্যুটে সোনমের পরনে থাকা স্কিনি টাইট কালো পোশাক ছিল। তবে মাঝখানে খানিকটা অংশ খালি ছিল। যেখান দিয়ে তাঁর বেবি বাম্প স্পষ্ট ছিল। এই লুকে একজন ডিভার চেয়ে তাঁকে কম সুন্দরী দেখাচ্ছিল না। সোনম একটি কালো ক্রপ টপ, একটি লম্বা স্কার্ট এবং একটি কালো ব্লেজার পরেছিলেন। সে তাঁর পোশাকটি একটি কালো ব্যাগ দিয়ে সাজিয়ে ছিলেন। যার দাম ৬ লক্ষ টাকা। মাঝখানে ভাগ করে চুল খোলা রেখে ছিলেন। সঙ্গে ন্যুড মেকআপে তাঁকে অসাধারণ দেখাচ্ছিল। তাঁর স্টাইল সত্যিই সকলকে পাগল পরে তুলেছে। বেবি বাম্প ফুটিয়ে তোলার পর, সোনম বেশ কয়েকটি অসাধারণ পোজ দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

তাঁর অতি-গ্ল্যামারাস লুক ভক্তদের হৃদয় ছুঁয়েছে। প্রতিটি পোজেই তাকে অসাধারণ লাগছিল। এমনকী গর্ভাবস্থায়ও, সোনমের স্টাইল স্টেটমেন্ট, লাবণ্য এবং মনোভাব স্পষ্ট ছিল। তিনি ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, “মা’স ডে আউট।” অভিনেত্রীর ছবিগুলি ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হচ্ছে। সোনমের কথা বলতে গেলে, তিনি ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন। তাঁদের বিয়ের পর, এই দম্পতি ২০২২ সালে তাদের ছেলে বায়ুকে স্বাগত জানান। এখন, সোনম দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সোনম এবং আনন্দ দুজনেই তাদের আসন্ন ছোট্ট অতিথির জন্য অত্যন্ত উত্তেজিত। তাদের আনন্দের সীমা নেই। ভক্তরাও সোনমের সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা