Loading live market data...
Loading active stocks...
Connecting...

অস্ট্রেলিয়ায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৩, স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের রক্তাক্ত অস্ট্রেলিয়া। বন্ডি বিচের পর এবার নিউ সাউথ ওয়েলসে চলল গুলি। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরও একজন। গুরুতর জখম অবস্থায় থাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মৃতদের মধ্য়ে ২ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছেন। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪.৪০ নাগাদ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসেট লেক কার্গিলিগো এলাকায় গুলি চালানো হয়। গুলি চালায় এক বন্দুকবাজ। গুলির শব্দ শুনে অনেকেই ছুটে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেন্ট্রাল ওয়েস্ট পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে পুরো শহরজুড়ে হাইএলার্ট জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

শহরবাসীকে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের ঘরের ভেতরে থাকা উচিত। অপরাধীকে ধরতে সমস্ত শক্তি ও সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তাকে ধরতে বদ্ধ পরিকর পুলিশ। এদিন আচমকাই কয়েক রাউন্ড গুলি চালায় আততায়ী। গুলি চালিয়েই পালিয়ে যায় সে। আচমকা এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি অভিযুক্ত এখনও ধরা না পড়ায় চিন্তা বেড়েছে। কেন সে এই হামলা চালাল, আর কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। 

উল্লেখ্য, বড়দিনে আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে খ্যাতনামা বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের তাণ্ডবে নির্বিচারে মৃত্যু হয়েছিল ১২ জনের। দুই বন্দুকবাজ ওই সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। জখমের সংখ্যা ছিল বহু। ঘটনাস্থলে পৌঁছে নিউ সাউথ ওয়েলস পুলিশ বন্দুকবাজদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। সূত্রের খবর, পুলিশের গুলিতে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। 

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত