আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ঘন কুয়াশা আর মেঘের মধ্যেই ঘুম ভাঙল বাংলার! আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাজুড়ে আকাশের মুখ ভার। সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশ। সেই সঙ্গে চড়ছে পারাও। খাস কলকাতায় এদিন পারা চড়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৯ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এদিন থেকেই বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন থেকেই দার্জিলিং সহ উত্তরের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সমতলের জেলাগুলিতেও হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিও। কলকাতা তো বটেই, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টি ঝরতে পারে এদিন। তবে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বেশ কিছু জায়গায় হতে প[আরে শিলাবৃষ্টিও। 

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, শুক্রবার দুই বাংলার আকাশই মেঘে ঢাকা থাকবে। ঝরবে বৃষ্টি। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁক্লুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছু কিছু জায়গায় ব্জ্রবিদ্যুৎ, ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে শনিবার সরস্বতী পুজোর দিন বাংলায় বৃষ্টি হবে বলে এখনই জোর গলায় কিছু বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন, সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। তবে মোটের ওপর সেদিন বাংলা শুকনোই থাকবে। রবিবার থেকে পারা কিছুটা হলেও নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ। কিন্তু আমেজ ফিরলেও দাপট থাকবে না। আবহাওয়াবিদদের দাবি, এখন মাঘের শেষের পালা চলছে। বসন্ত জাগ্রত দ্বারে। তাই মাঘের শেষে জমাটি শীতের আশা না রাখাই ভাল। এবছরের মতো শীতবাবুর ইনিংসে দাঁড়ি পড়ে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাটের মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ