আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তকারী সিবিআই অফিসার পেলেন পুলিশ পদক

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আর এই ঘটনার জেরে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য–রাজনীতি। ওই ঘটনায় তদন্ত করেছিল সিবিআই। এবার‌ পুলিশ পদক পেলেন আরজি কর কাণ্ডের তদন্তের দায়িত্বপ্রাপ্ত আর এক সিবিআই অফিসার। আজ, সোমবার প্রজাতন্ত্র দিবসে ওই তদন্ত করা অফিসারকে বিশেষ সম্মান জানাল কেন্দ্রীয় সরকার। আর তার জেরে আরও একবার উস্কে উঠল আরজি কর কাণ্ড।

এদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ–খুনের তদন্তকারী অফিসারের পাশাপাশি এবার আর্থিক দুর্নীতি মামলায় তদন্তের দায়িত্বে থাকা অফিসার মণীশকুমার উপাধ্যায়কেও বিশেষ সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে এখন জোর চর্চা শুরু করে। আজ সকালে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সিবিআই অফিসার মণীশের হাতে পদক তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিবিআইয়ে ২২ বছরের কর্মজীবনে আরজি কর দুর্নীতি মামলা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছিলেন মণীশ। এখন তিনি কলকাতায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখায় কর্মরত।

অন্যদিকে সিবিআইয়ের আরও ৩০ জন অফিসারকে আজ এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদকও পেয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখর। আরজি কর হাসপাতালে ধর্ষণ–খুনের ঘটনায় সিবিআই তদন্তের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন চন্দ্রশেখর। আর আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করেছিলেন ডিএসপি মণীশকুমার উপাধ্যায়। আবার রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক পেয়েছেন পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব, অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ শর্মা, সাব–ইনস্পেক্টর প্রমোদকুমার যাতি, সহকারী সাব–ইনস্পেক্টর চমন লাল এবং হেড কনস্টেবল রামু গোল্লা।

এছাড়া সিবিআইয়ের ২৫ জন অফিসারকে পুলিশ পদক দেওয়া হয়েছে তাঁদের ‘মেধাবী পরিষেবা’র জন্য। এই তালিকায় আছেন—২০০৭ সালের ব্যাচের আইপিএস অফিসার সি বেঙ্কট সুব্বা রেড্ডি, তাঁর সহপাঠী সদানন্দ শাকারাও দাতে এবং আরও অনেকে। ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মনমোহন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার বৈদ্যনাথ সামাল, কৈলাস সাহু, ডিএসপি রুবি চৌধুরী, আনমোল সচান, অরিজিৎ সিং–সহ আরও কয়েকজন অফিসারকেও সম্মানিত করা হয়েছে।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের