Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাসপাতালে মহিলা চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ, আটক ইন্টার্ন চিকিৎসক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহিলা চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ। মারাত্মক এই অভিযোগে আটক করা হয়েছে এক ইন্টার্ন চিকিৎসককে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। সেই সঙ্গেই হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানো নিয়ে উগড়ে দেন ক্ষোভ। 

জানা গিয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে  । মহিলাদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করার পর তাঁকে আটক করা হয়। এই ঘটনা সামনে আসার পরেই ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালককে আটকে রাখে।

আরও পড়ুন: নারকীয় ঘটনা নদিয়ায়! মানসিক ভারসাম্যহীন যুবতীকে যৌন হেনস্থা, গ্রেফতার বৃদ্ধ

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি ক্রমেই জটিল হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। পরিস্থিতি যাতে হাতে বাইরে চলে না যায় সেই কারণে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয়। কেন সে এই কাজ করেছে তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানিয়েছেন অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে পুলিশ হেফাজতে নিয়েছে তবে এই ঘটনা নিয়ে এখনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের