ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দান মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অবিশ্বাস্য ভাবে প্রত্যাবর্তন করেছে। ODI সিরিজের শেষ ম্যাচে ৫৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড ২-১ সিরিজ নিজেদের পকেটে ভরেছে। অধিনায়ক হ্যারি ব্রুক দুর্দান্ত খেললেও কিংবদন্তি ক্রিকেটার জো রুট দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন। ১০৮ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে দেন। ৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন রুট। সেই সঙ্গেই ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জার্সিতে এই বিশাল নজির গড়লেন।

শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট  ইংল্যান্ডের হয়ে ODI ক্রিকেটে ২০তম সেঞ্চুরি  করেছেন। ইংল্যান্ডের কোনও ক্রিকেটার  এর আগে এই ফর্ম্যাটে  ২০টি সেঞ্চুরি করেননি। ইংল্যান্ড ১৯৭১ সাল থেকে ODI ক্রিকেট খেলা শুরু করে। গত ৫৫ বছরে কেউই এই রেকর্ড গড়তে পারেননি। সেই কারণে প্রথম ক্রিকেটার হিসেবে রুট এই রেকর্ড অর্জন করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন । একদিনের ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই রুটকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে কেউই নেই।  

ইংল্যান্ডের  খেলোয়াড়দের সেঞ্চুরির তালিকা 

জো রুট-২০টি

ইয়ন মরগান-১৩টি

জেসন রয়-১২টি

মার্কাস ট্রেসকোথিক-১২টি

জনি বেয়ারস্টো-১১টি

জস বাটলার-১১টি
শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট দুর্দান্ত এক সিরিজ খেলেছেন। প্রথম দুটি ম্যাচে তিনি ৬১ এবং ৭৫ রান করেন এবং শেষ ম্যাচে  বিশাল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন।  দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রুট। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে জো রুট বলেন,  মাঝখানে ব্যাট করাটা দারুন ছিল। তিনি হ্যারি ব্রুকের ১৩৮ রান এবং জ্যাকব বেথেলের ৭২ বলে ৬৫ রানের প্রশংসাও করেন। 
 

 

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?