স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, কী বললেন?

Share:

 নিজস্ব প্রতিনিধি: সামনে বিধানসভা নির্বাচন আর বঙ্গ রাজনীতিতে চমক থাকবে না তা বললে কি হয়? ভোট আসবে আর ফুলবদল হবে না। কিন্তু তৃণমূল যে বিজেপি সাংসদের সংসারে থাবা বসাবে তা হয়ত কেউ ভুলেও ভাবেননি।  আজ বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর  দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতায় এসে  ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদার হাত থেকে তৃণমূলের পতাকা  হাতে তুলে নেন।  এই যোগদান নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ। দিল্লি থেকে খগেন মুর্মু বললেন, ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। তাই এসব করছে। 

খগেন মুর্মু দিল্লিতে বসে  দ্বিতীয় স্ত্রীর তৃণমূলে যোগদানের খবর পান।  এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের এটা নোংরা রাজনীতি। সহানুভূতি পেতে এসব করছে। তবে কোনও সহানুভূতি পাবে না।” সেই সঙ্গেই তিনি সাফ জানান,  মেয়ে দত্তক নেওয়াকে কেন্দ্র করে ২০১৪ সাল থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বিজেপি সাংসদ বলেন, “ও আলাদা থাকে। আলাদা বাড়ি করেছে। ২০১৪ সাল থেকে আমাদের পরিবারের সঙ্গে ওর যোগ নেই। আমার সঙ্গে ও আলোচনা করেনি। তৃণমূল একজন জনপ্রতিনিধিকে যেভাবে রক্ত ঝরিয়েছে, ওরা কখনও সহানুভূতি পাবে না। আমাদের খুন করার পরিকল্পনা করেছিল। সারা বাংলার আদিবাসীরা তৃণমূলের উপর ক্ষিপ্ত। জবাব দিতে তৈরি রয়েছে। তাই, আদিবাসীদের মধ্যে দুর্বলতা তৈরি করতে তৃণমূল এটা করছে। ভাবাবেগ তৈরির চেষ্টা করছে। কিন্তু, কোনও লাভ হবে না। হেরে ধূলিসাৎ হয়ে যাবে। এর আগে বিষ্ণুপুরেও একই কাজ করতে চেয়েছিল। বিষ্ণুপুরে যা ফল হয়েছে, এখানেও তাই হবে।” 

আরও পড়ুন: বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তৃণমূলে যোগ দিলেন, স্নায়ুর চাপ বাড়ল গেরুয়া শিবিরের

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি সাংসদের বাড়িতে কার্যত রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিল ঘাসফুল শিবির  তা আর বলার অপেক্ষা রাখে না।  মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার পর বিজেপি সেখানে সাফল্য পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। এদিকে এই ঘটনার পর বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে বলে সূত্রের খবর। কারণ বঙ্গে এখন উপস্থিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বর্ধমানে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানা আক্রমণ শানান তিনি। আর ঠিক তখনই বিজেপি সাংসদের ঘর ভাঙিয়ে স্ত্রীকে দলে নিয়ে বুঝিয়ে দেওয়া হল বাংলায় তাদের জায়গা নেই। আর তৃণমূলে যোগ দিয়েই অরুণা বলেন, ‘আমি সিপিএম এবং বিজেপির সঙ্গেও ছিলাম। কিন্তু সেখানে তেমন জায়গা পাইনি। আমি এসসি, এসটি মহিলাদের নিয়ে বেশি করে কাজ করতে চাই। তাই এই দলে এলাম।’ সুতরাং তফসিলি জাতি, উপজাতি থেকে শুরু করে আদিবাসীদের জন্য যে বিজেপি কাজ করে না সেটা আবার প্রমাণ হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিজেপি সাংসদের স্ত্রীকে তৃণমূল কংগ্রেসে যোগ করিয়ে বিধানসভা নির্বাচনের আগে একটা বার্তাও দেওয়া হল। মালদহে এবার যিনি বিজেপি প্রার্থী হবেন তার বিরুদ্ধে খগেন মুর্মুর স্ত্রীকে দাঁড় করানো হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে বিজেপির স্নায়ুর চাপ আরও বাড়তে পারে। এই বিষয়ে কিছু না বললেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌এক সময়ে সিপিএম করতেন অরুণা। গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন তিনি। পরে বিজেপিতে যোগ দেন। খগেন মুর্মু যখন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তখন প্রচারে নামেন অরুণা। সেই অরুণা এবার তৃণমূলে যোগ দিলেন।’‌ 

 

 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা