সাতসকালে আবার অ্যাকশনে সিবিআই, শহরের বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার সাতসকালে আবার অ্যাকশনে নামল সিবিআই। এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে আজ সকাল থেকেই শুরু হয়েছে সিবিআই তল্লাশি। এই নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে। এদিন আলিপুর–সহ কলকাতা শহরের নানা জায়গায় একযোগে এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর মিলেছে। কয়েকজন ব্যবসায়ীর নাম জড়িয়ে গিয়েছে এই প্রতারণার সঙ্গে বসে সূত্রের খবর। আগেও শহরে ইডি এবং সিবিআই হানা দিয়েছিল।

এদিকে আজ এই তল্লাশি চলছে শ্রেয়ী বলে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া এবং হেমন্ত কানোরিয়ার অফিস এবং বাড়িতে বলে সিবিআই সূত্রে খবর। এই সিবিআই তল্লাশি অভিযানে বাড়তি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। একটি বিশেষ সূত্রে খবর পেয়েই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ পেয়েছিল সিবিআই। তার পর সেটার উপর খোঁজখবর করে এবার তল্লাশি অভিযানে ঝাঁপিয়ে পড়ল সিবিআই। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে আলিপুর–সহ আরও কয়েকটি জায়গায় সকাল থেকে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে অভিযান।ব্যাঙ্ক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। এই সংক্রান্ত নির্দিষ্ট বেশ কিছু তথ্য হাতে পাওয়ার পরেই তদন্তে নেমেছে সিবিআই। তাই কলকাতায় এসে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে, কাদের মারফত গিয়েছে, সেই বিষয়ে আরও তথ্য পেতেই এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছেন শহরে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার নামে এক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। পূর্ব কলকাতার ফিনান্স সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তোলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ওই ফিনান্স সংস্থা এই টাকা তছরুপ করে। ওই ফিনান্স সংস্থা ও তারই একটি শাখা সংস্থার দুই অধিকর্তার বিরুদ্ধেই মূল অভিযোগ সিবিআইয়ের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অভিযোগ, প্রথম দফায় একটি সংস্থার পক্ষ থেকে ৭৩০ কোটি ৮২ লাখ টাকা ঋণ নেওয়া হয়। দ্বিতীয় দফায় ২৬০ কোটি ২০ লাখ টাকা ঋণ নেয় আর একটি সংস্থা। ধাপে ধাপে আরও কিছু টাকা ঋণ নেওয়া হয়। আর ঋণ নেওয়ার পর থেকেই চুক্তি লঙ্ঘন করতে থাকে দু’টি সংস্থা। সিবিআইয়ের অভিযোগ, ওই দুটি সংস্থা আরও ৬টি ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। তাই আলিপুরের সংস্থার দুই কর্ণধারের বাড়িতে হানা দেওয়া হয়।

 

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ