দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিমি চক্রবর্তী হেনস্থাকাণ্ডে গ্রেফতার তনয় শাস্ত্রী! ধরা পড়ার আগে সোশ্যাল মিডিয়ায় পাল্টা হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি: বনগাঁয়ের শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মঞ্চে প্রকাশ্যে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার ঘটনায় জড়িত ছিলেন তিনি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তনয় শাস্ত্রীই নাকি অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উঠে এসে মিমিকে অপমানজনকভাবে নামতে বলেন। এমনকি, ঘটনার পর মিমি প্রকাশ্যে প্রতিবাদ জানালে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার মিমি চক্রবর্তীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানার পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। 

ঘটনাটি ঘটেছে গত ২৫ শে জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। অভিযোগ অনুযায়ী, ওই অনুষ্ঠান চলাকালীন মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থা ও অপমান করা হয়। বিষয়টি নিয়ে মিমি নিজেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করে এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘ঘাটাল মাস্টার প্ল্যানে খানাকুলের ক্ষতি হবে না’, বিরোধীদের আশ্বস্ত করলেন ঘাসফুল শিবির

গ্রেফতারির পর প্রতিক্রিয়া জানিয়ে মিমি চক্রবর্তী বলেন, “যে দোষ করবে তার শাস্তি হওয়াই উচিত। এতদিন ধরে আমার নামে যেভাবে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে সেটা আর সহ্য করা সম্ভব ছিল না। একটা মেয়ে হেনস্থার শিকার হওয়ার পরেও যদি সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অন্য খাতে ঘোরানোর চেষ্টা করা হয়। তাহলে চুপ করে থাকা যায় না।”

অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে মিমি বলেন, “তিনি প্রায় ২০১০ সালের আগেই ক্যারিয়ার শুরু করেছেন। তাঁর বিরুদ্ধে কখনো এরকম অভিযোগ ওঠেনি বরং তিনি নির্ধারিত সময়ের আগেই পৌঁছন। তাঁর কথায় হেনস্তার ঘটনাকে আড়াল করতে মিথ্যা প্রচার করলে তার ফল ভুগতেই হবে। এটা শেষ নয়, এটা শুধু শুরু আমি এর শেষ দেখে ছাড়বো।” পুলিশ সূত্রে খবর, রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠানে রাত পৌনে বারোটায় মঞ্চে ওঠেন মিমি। সেই সময় অভিযুক্ত তনয় শাস্ত্রী মঞ্চে উঠে তাঁর গানের মাঝে বাধা দেন এবং তাঁকে নামতে বলেন। অপমানিত বোধ করে মিমি পরে বনগাঁ থানায় এফআইআর দায়ের করেন।

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে গ্রামের মধ্যে বেধড়ক মারধর, গ্রেফতারের নির্দেশ কমিশনের

চাঁচলে বিজেপি এজেন্টকে ধাক্কা-ঘুষি-লাথি, ভাঙল গাড়ির কাঁচ

‘এবারে বাংলায় ভোট শান্তিপূর্ণ, হিংসার ঘটনা কমেছে,’ কমিশনকে দরাজ সার্টিফিকেট মোদির

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্য সায়ন্তিকার

ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, বাংলার এই বুথের বাইরে এলাহি আয়োজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ