শিলিগুড়িতে তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেললাইন, বদলে যাবে উত্তরবঙ্গের মানচিত্র, বড় ঘোষণা রেলমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডর ভারতের ভূখণ্ডগত নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। মাত্র প্রায় ২০ কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূখণ্ডটি মুরগির গলার মতো আকৃতির হওয়ায় চিকেনস নেক নামে পরিচিত। এই করিডরই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য অসম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম এর একমাত্র স্থল যোগাযোগের মাধ্যম। চারদিক থেকে নেপাল, ভুটান ও বাংলাদেশ দ্বারা বেষ্টিত হওয়ায় অঞ্চলটি ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। পাশাপাশি চিন সীমান্তও এখান থেকে খুব বেশি দূরে নয়।

এই গুরুত্বপূর্ণ করিডরকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি করিডরের ভেতর দিয়ে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ একটি স্ট্র্যাটেজিক আন্ডারগ্রাউন্ড রেল করিডর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে ডাকা ডাবল রেললাইনকে চার লাইনে উন্নীত করা হবে এবং তার পাশাপাশি মাটির নীচে আরও দুটি রেললাইন বসানো হবে। অর্থাৎ, পুরো করিডরটি ছয় লাইনের একটি কৌশলগত রেলপথে পরিণত হবে।

আরও পড়ুন: বাবা মায়ের আপত্তিতে অভিমান, ৯ তলা থেকে ঝাঁপ ৩ নাবালিকা বনের, তারপর যা ঘটল….

এই আন্ডারগ্রাউন্ড রেললাইন তিনমাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আধিকারিকরা। রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের মতে, নিরাপত্তার দিক থেকে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে এটি বড় ভূমিকা নেবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই চিকেনস নেক নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে আন্তর্জাতিক স্তরে আলোচনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই রেল প্রকল্পকে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষাগত শক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের