বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে BLO দে’র, নয়া নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলওদে’র। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এর দফতর সূত্রে খবর নির্বাচনী প্রক্রিয়া বিধি অনুযায়ী ভোটার স্লিপ বিলি করা বিএলওদে’র কাজ। এবার তাদের সেই কাজ করতে হবে। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটারদের বাড়ি বাড়ি স্লিপ বিলি করতেন। কিন্তু সিইও দফতর সূত্রে খবর নির্বাচনী প্রক্রিয়াতে স্বচ্ছতা এবং পক্ষপাতহীন ভূমিকা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুস্তরের আধিকারিকদের এবার ভোটার স্লিপ(Voter Slip) বিলি করার কাজ দেওয়ায় ফের অসন্তোষ দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

এরকম অনেক বিএলও(BLO) আছেন যারা গত ১৫ থেকে ২০ বছর ধরে ভোটার স্লিপ বিলের কাজ করেননি। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআরের(SIR) কাজ চলছে। প্রায় ৫ লক্ষ ৩২ হাজারের অধিক বিএলও এই কাজে যুক্ত আছেন। প্রতিটি বি এল ওর উপরে গড়ে আড়াইশোটি পরিবার এবং ৯০০ থেকে ১০০০ জন ভোটারের দায়িত্ব দেওয়া হয়েছে। বি এল ওদের উপর বাড়তি কোনো কাজের চাপ নেই বলে দাবি করেছে কমিশন। ভোটারদের ফর্ম বিলি ও জমা নিয়ে সেই ফর্ম ডিজিটাইজিড করার দায়িত্ব তাঁদের। এবার নতুন ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের হাতে বাড়ি বাড়ি গিয়ে স্লিপ তুলে দিতে হবে বিএলওদের।

আগামী এপ্রিল মাসে তামিলনাড়ু, কেরল, অসম ,পুদুচেরি সহ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে কমিশন সূত্রে জানা গেছে সুনানিতে প্রায় চার লক্ষাধিক ভোটার হাজির হননি। ফলে ভোটার তালিকা থেকে নাম্বার পরলে কারন জানিয়ে বাড়িতে নোটিশ পাঠানো হবে। অন্যদিকে কাজের চাপে মুর্শিদাবাদে আরো এক বিএলও’ র মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ওই শিক্ষিকার মৃত্যুর পর শুরু হয়েছে মুর্শিদাবাদে রাজনৈতিক তরজা।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮