আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির জেলা পার্টি অফিসগুলিতে সাধারণ কর্মীদের দেখা নেই!‌ গেরুয়া শিবিরে এমন হাল কেন?‌

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি। নেতা–কর্মীদের স্বপ্ন ফেরি করা হয়েছে, এবার বঙ্গে পদ্ম ফুটবেই। কিন্তু তা ফুটবে কেমন করে?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বঙ্গ– বিজেপির জেলা পার্টি অফিসগুলিতে। কারণ জেলার শীর্ষ নেতাদের আনাগোনা, ভোকাল টনিক থেকে শুরু করে নির্বাচনী কৌশল বাতলে দেওয়া সবই রয়েছে। তবে যেটা নেই সেটা হল, সাধারণ কর্মী–সমর্থকদের উপস্থিতি। এই ছবি সামনে আসতেই কপালে ভাঁজ পড়েছে পদ্ম নেতাদের বলে সূত্রের খবর।

এদিকে বিধানসভা নির্বাচনের মুখে প্রধান বিরোধী দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করতে শুরু করেছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন পর্যন্ত এসেছেন এবং আসবেনও। সেখানে জেলা পার্টি অফিসগুলিতে সাধারণ কর্মী–সমর্থকরা আসা বন্ধ করে দিয়েছেন। এই ট্রেন্ড শুধু দক্ষিণবঙ্গে দেখা গিয়েছে তাই নয়, বরং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ছবি দেখা গিয়েছে। এটাই ঘুম উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের বলে সূত্রের খবর।

অন্যদিকে কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে জেলা ও রাজ্য নেতাদের ভিড় বাড়লেও নেই দলের সাধারণ কর্মী–সমর্থকদের উপস্থিতি। আলিপুরদুয়ারেও একই ছবি ফুটে উঠেছে। আবার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার একটা অংশে দেখা যাচ্ছে সাধারণ কর্মী–সমর্থকদের উপস্থিতি নেই জেলা পার্টি অফিসগুলিতে। এই পরিস্থিতিতে জেলা পার্টি অফিসগুলিতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তাতে কতটা খরা কাটবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। দলের কর্মী–সমর্থকদের মধ্যে একটা চাপা ক্ষোভই এমন অবস্থা তৈরি করেছে বলে সূত্রের খবর।

তাছাড়া কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য তেমন কোনও প্রকল্প বরাদ্দ হয়নি। বরং রাজ্য বাজেটে দরাজ হস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুতরাং প্রচারে বেরিয়ে এবং দলের কৌশল শুনে খুব কিছু লাভ হবে না। এই ধারণা থেকেই জেলা পার্টি অফিসগুলিতে সাধারণ কর্মী–সমর্থকদের যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তার উপর এসআইআর নিয়ে বঙ্গ–বিজেপির তেমন কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেই। সেখানে বাংলার মানুষের স্বার্থে খোদ মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে দেখা গিয়েছে। এটাই গ্রামবাংলার মানুষের মনে গেঁথে আছে। তাই জেলা পার্টি অফিসের নির্দেশে মানুষের দুয়ারে গিয়ে বিড়ম্বনায় পড়তে হবে। এই কারণে জেলা পার্টি অফিসে যাওয়াই বন্ধ করে দিয়েছেন সাধারণ কর্মী–সমর্থকরা বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ