কাটমানি রুখতে সক্রিয় পুলিশ, এই নম্বরে ফোন করলেই মিলবে দ্রুত সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি নানা প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ নতুন নয়। কখনও রাজনৈতিক নেতা কর্মী আবার কখনও সরকারি কর্মচারীদের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠে এসেছে। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে উপভোক্তাদের কাছ থেকে নির্দিষ্ট শতাংশ টাকা আদায়ের ঘটনাও অতীতে একাধিকবার সামনে এসেছে। এবার এই ধরনের অভিযোগের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পকে ঘিরে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠায় উদ্বেগ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হল। সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্ত উপভোক্তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় জেলা পুলিশের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসার খরচ চালাতে হিমশিম, ভাড়াটে খুনি দিয়ে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে খুন করালেন স্বামী

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, জেলা পুলিশের হেল্পলাইন নম্বর ৭০৪৭৯৮৯৮০০ আগামী কয়েকদিন বাংলার বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য বিশেষভাবে সক্রিয় থাকবে।

পুলিশ সুপার জানান, কোনও সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা চাইলে ওই হেল্পলাইন নম্বরে ভিডিও বা অডিও বার্তার মাধ্যমে প্রমাণ পাঠাতে পারবেন। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় বা পেশাগত অবস্থান কোনওভাবেই বিবেচনায় আনা হবে না। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে গ্রেফতারও করা হবে। তিনি আরও জানান, অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। থানায় সরাসরি অভিযোগ জানালেও দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ জেলা জুড়ে সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক ও থানা কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই পদক্ষেপে উপভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর