Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে আসতে এখনও কিছুটা সময় বাকি! তার আগেই প্রকাশিত হল Xiaomi-র আগামী প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Xiaomi 18 Pro Max এর সম্ভাব্য স্পেসিফিকেশন। বিভিন্ন তথ্য অনুযায়ী, নতুন এই স্মার্টফোনে ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্স তিন ক্ষেত্রেই বড় আপগ্রেড আনতে চলেছে সংস্থা। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ফোনটির ডুয়াল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ২০০MP প্রাইমারি সেন্সরের পাশাপাশি ২০০MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাও থাকতে পারে, যা জুম ও লো-লাইট ফটোগ্রাফিতে উল্লেখযোগ্য উন্নতি আনতে পারে।

ডিসপ্লের ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ফোনটিতে ৬.৯ ইঞ্চির 2K ফ্ল্যাট ডিসপ্লে এবং অত্যন্ত সরু বেজেল থাকতে পারে। এছাড়া এটি Qualcomm এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট দ্বারা চালিত হতে পারে, যা আগের তুলনায় আরও দ্রুত ও শক্তি-সাশ্রয়ী পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারির ক্ষেত্রেও বড় চমক দিতে পারে Xiaomi। এই ডিভাইসটিতে ৮,৫০০mAh পর্যন্ত ব্যাটারি, ১০০W ফাস্ট চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফলে একবার চার্জেই দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

উন্নত হার্ডওয়্যারের কারণে ডিভাইসটির দাম বেশি হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে মেমোরি চিপের সাপ্লাইয়ের অভাবে এমনিতেই নতুন মোবাইল ফোনের দাম বাড়ছে। প্রসঙ্গত, Xiaomi 17 Pro Max গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় শুরুর দাম ছিল 5,999 ইউয়ান ( চিনা মুদ্রা)। যা তখন ভারতীয় মুদ্রায় প্রায় 74,700 টাকা। Xiaomi এখনও আনুষ্ঠানিকভাবে Xiaomi 18 Pro Max-এর স্পেসিফিকেশন বা লঞ্চের তারিখ ঘোষণা করেনি। সংস্থার তরফে ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্ত তথ্যকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

পুলিশ ক্যাম্পের খাটের নীচে লুকিয়ে ‘তিন’, বারুইপুর কাণ্ডে গ্রেফতার ৫

ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার

জানেন বাড়ির কোন দিকে কুবের কোণ? মাত্র একটি জিনিস রাখলেই হবেন কোটিপতি

শ্রাবণ মাসে শনি-বৃহস্পতির বিরল সংযোগ, ঝড় আসছে ৩ রাশির জাতকের জীবনে

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্য সমস্যা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিরাট ক্ষতির সম্ভাবনা

বিশ্বকাপ-স্বপ্নের শেষ, কান্নায় ভেঙে পড়া রোনাল্ডোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

জীবনের শেষ বিশ্বকাপে শূন্য হাতে ফিরলেন রোনাল্ডো, শেষ আটে স্পেন

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?