বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কমিশন। সেই  সঙ্গেই গোটা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মহিলা কমিশন।  পাশাপাশি গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। 

জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে একটি  বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে  বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে কি না, সেটা খতিয়ে দেখে ডিজিপি কমিশনকে রিপোর্ট দেবে। সেই সঙ্গেই ঘৃণ্য এই অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে  গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেটাও রিপোর্টে উল্লেখ থাকতে হবে।  রবিবার (৫ জুলাই) ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবকে গণপিটুনি দেওয়া হয়। তাতেই তার মৃত্যু হয়। সেই ঘটনাও খতিয়ে দেখছে মহিলা কমিশন। নাবালিকাকে ধর্ষণ-খুনের পরবর্তী সময়ে গণপিটুনির ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে এই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ  নেওয়া হয়েছে সেটাও জানতে চেয়েছে কমিশন। 

আরও পড়ুন: বারুইপুর তদন্তে নয়া মোড়, পুকুর থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ 

উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল বারুইপুরের নাবালিকা। তারপর  বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, খাবার কেনার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। স্থানীয়রা জানায়, চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। তারপর রবিবার সকালে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।  ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা নাবালিকার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন অভিযুক্তদের সর্বোচ্চ সাজা হবে । শুধু তাই নয় নাবালিকার বাবা-মা যেটা চান সেটাই হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল