ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের দেশেই বিশ্বকাপ আয়োজন করেও শেষ ষোলোর বাধা পেরোতে পারল না আমেরিকা। সিয়াটলে অনুষ্ঠিত নকআউট ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ডোনাল্ড ট্রাম্পের দেশকে । শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের স্বপ্ন দেখালেও গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ধার আর ধরে রাখতে পারেনি মরিসিও পচেত্তিনোর দল।  

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। তাদের পরিকল্পিত ফুটবলের সামনে বারবার চাপে পড়ে যায়  আমেরিকার ফুটবলাররা। প্রথমার্ধেই চার্লস ডি কেটেলার জোড়া গোল করে দলকে শক্ত ভিত গড়ে দেন। যদিও এর মাঝেই মালিক টিলম্যানের নেওয়া একটি ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। সেই আত্মঘাতী গোলে কিছুটা আশা ফিরেছিল আমেরিকার শিবিরে। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক ম্যাট ফ্রিজের একটি বড় ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বল নিয়ন্ত্রণে অযথা সময় নেওয়ায় সুযোগ পেয়ে যান হান্স ভানাকেন। তিনি ফাঁকা গোলপোস্টে  সহজেই বল পাঠিয়ে বেলজিয়ামের ব্যবধান আরও বাড়িয়ে দেন।  

আরও পড়ুন: বিশ্বকাপ-স্বপ্নের শেষ, কান্নায় ভেঙে পড়া রোনাল্ডোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

ম্যাচের যোগ করা সময়ে নেমে রোমেলু লুকাকু আরও একটি গোল করে আমেরিকার বিদায় নিশ্চিত করেন। অভিজ্ঞ এই স্ট্রাইকারের গোলে বেলজিয়ামের জয় আরও স্পষ্ট হয়ে ওঠে। ঘরের মাঠেও সুযোগকে কাজে লাগাতে না পারায় হতাশ আমেরিকা। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। শেষ চারে ওঠার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী দল স্পেন। ইউরোপের দুই শক্তিশালী দেশের সেই লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।  

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়