এই মুহূর্তে

রবিবার ফের ১২ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিনিধি: সেতু রক্ষণাবেক্ষণ  ও কাজ চলার জন্য রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধ রয়েছে এই সেতু। এরফলে যানবাহনের ওপরে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছুটির দিন বাড়ির থেকে বের হতে হলে বিকল্প পথের দিকে নজর রাখতে হবে নাগরিকদের। 

দীর্ঘদিন ধরে চলছে বিদ্যাসাগর সেতু (vidyasagar setu) সংস্কারের কাজ। এক বছর এর বেশি সময় ধরে চলছে এই সংস্কারের কাজ। বিদ্যাসাগর সেতু কেবল, ডেয়ারিং মেরামতি ও সংস্কার করা হবে। রবিবার চাপ কম থাকায় এই দিনটিকেই বেছে নেওয়া হয়। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে ঘুরপথে হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল করবে। মূলত খিদিরপুর ও এজেসি বোস রোড সহ বিভিন্ন জায়গা থেকে বিদ্যাসাগর সেতুতে একাধিক গাড়ি ওঠে। কিন্তু জরুরী সংস্কার করার কারণে বন্ধ রাখা হয়েছে সেতু। ছুটির দিনে অনেকেই বিভিন্ন পরিকল্পনা করেন। এদিন বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার করাণে বাড়ি থেকে আগে বের হওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। 

বিকল্প পথের রুট হল-এজেসি বোস রোড দিয়ে যে রুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছে সেখান দিয়ে যাওয়া যাবে। আবার গাড়ি টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। এমনকী হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড নেওয়া যাবে। কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে যাওয়া যাবে। ১১ ফার্লং গেট থেকে গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরে যেতে পারবে। তারপর সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যাওয়া যাবে। হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। ওয়াই পয়েন্ট র‍্যাম্প দিয়ে কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুতে উঠতে হবে। আর ওয়াই পয়েন্ট থেকেই গাড়ি ঘুরিয়ে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড-রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে হবে। একাধিক আর্টেরিয়াল রোড ব্যবহার করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ