ছুটির দিনে গিরিরাজ–শমীকের বৈঠক কলকাতা বিমানবন্দরে, দলীয় দফতরে নয় কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই বিজেপির কেন্দ্রীয় নেতা–মন্ত্রীরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন। আবার বঙ্গ–বিজেপির নেতারা ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শাসকদল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কুকথা বলে চলেছেন। এই আবহে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ঘুরে গিয়েছেন। আবার আসবেনও। বিজেপির সর্বভারতীয় সভাপতিও এখানে ঘুরে গিয়েছেন। কিন্তু বঙ্গ–বিজেপির সংগঠন একদম তলানিতে রয়েছে। তখন কলকাতা বিমানবন্দরের লাউঞ্জেই হয়ে গেল বড় বৈঠক। ওই বৈঠক করলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় পার্টি অফিস থাকতে বিমানবন্দরের লাউঞ্জে বৈঠক কেন?‌ উঠছে প্রশ্ন।

এদিকে রবিবার ছুটির দিন। তার মধ্যেই রাজ্যে এলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্যে এসে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন। বিমানবন্দরের লাউঞ্জেই মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক হয় শমীকের৷ সেখানে রাজ্যের তাঁত শিল্প যেতে চলেছে দেশের বাইরে। আর তা নিয়েই দু’‌পক্ষের কথা হয়েছে বলে সূত্রের খবর। বাংলায় তাঁত শিল্প বেশ জনপ্রিয়। এই শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্প নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন। তাতে তাঁত শিল্পে লাভের মুখ দেখা গিয়েছে। তন্তুজ থেকে শুরু করে বাংলার তাঁত এখন লাভের মুখ দেখেছে।

অন্যদিকে এদিন সকালে নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২৭০৫ করে সকাল ৯টা ৪৩ মিনিটে কেন্দ্রীয় মন্ত্রী আসেন কলকাতায়। তাঁত শিল্প নিয়ে বৈঠকের পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েই নানা কথা হয়। এমনকী আগামী দিনে রাজ্যে টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন জুটের ডিরেক্টরদের সঙ্গে বলেও সূত্রের খবর। রাজ্যের এই তাঁত শিল্পকে বাঁচাতে কী কী পদক্ষেপ অবলম্বন করা হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া আজ, রবিবার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন রয়েছে বিজেপির৷ সেখানেই যাবেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। তবে তার আগে বাংলার সংগঠন কেমন রয়েছে তা নিয়ে দু’‌পক্ষের কথা হয়। বিধানসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী বঙ্গ–বিজেপি সে কথাও জানতে চান গিরিরাজ। এমনকী বঙ্গ–বিজেপি কতটা প্রস্তুত সে কথাও জেনে নেন কেন্দ্রীয় মন্ত্রী। যেহেতু কলকাতা বিমানবন্দর থেকে নদিয়ায় যাওয়ার কথা ছিল তাই লাউঞ্জেই বৈঠক করলেন শমীক বলে সূত্রের খবর।

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক