দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকার চায় না সংসদ চলুক, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধিকে কথা বলতে না দেওয়ার জন্য স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইছে বিরোধীরা। এই প্রসঙ্গে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সাংসদরা চান সংসদের কাজ চলুক। কিন্তু স্পিকারকেই সংসদ পরিচালনা করতে হবে। যদি কোনও বিজেপি সাংসদকে কথা বলতে দেওয়া হয়, তাহলে বিরোধী দলের সাংসদদেরও কথা বলতে দেওয়া উচিত। সকল সাংসদদের সংসদে কথা বলতে দেওয়ার প্রয়োজন। কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা শোভনীয় নয়।

তিনি বলেছেন, তৃণমূল স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত টিএমসি সাংসদ অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করবেন। সাংসদদের বরখাস্ত, রাহুল গান্ধিকে কথা বলতে না দেওয়া, মহিলা সাংসদদের মিথ্যা অভিযোগ করা এবং চেয়ার পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন বলে অভিযোগ। তৃণমূল জানিয়েছে, প্রথমত, আমাদের স্পিকারের কাছে প্রতিবাদের আকারে একটি চিঠি লেখা উচিত এবং সমস্ত বিরোধী সাংসদের স্বাক্ষর সেখানে থাকা উচিত। স্পিকারকে ২-৩ দিন সময় দেওয়া উচিত। যদি স্পিকার কোনও পদক্ষেপ না নেন, তাহলে আমাদের সর্বদা অনাস্থা প্রস্তাব আনার সুযোগ থাকে, সেখানে কোনও সমস্যা নেই।” সরকার চায় না সংসদ চলুক। 

রাজ্যের এসআইআর নিয়েও এদিন মুখ খুলেছেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলা নিয়ে তিনি জানিয়েছেন। লিজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। ইতিমধ্যেই সম ভাবনার দলগুলির সঙ্গে কথা বলা হয়েছে। সেই অনুযায়ী কাজ চলছে।  যদি কেউ পক্ষপাতদুষ্ট কাজ করেন, তাহলে ইমপিচমেন্ট আনাই উচিৎ। ডিসেম্বর মাসে ১০ সাংসদকে নিয়ে দিল্লিতে গিয়ে বাংলার সঙ্গে কী কী করা হচ্ছে, সেই বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি। পাশাপাশি

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ