‘ওঁকে সাহায্য করুন’, জেলবন্দী রাজপালের পাশে দাঁড়ানোর আর্জি FWICE-এর

৯ কোটির চেক বাউন্স মামলায় অভিযুক্ত অভিনেতা রাজপাল যাদব গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। আপাতত তাঁর ঠিকানা কারাগারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটির চেক বাউন্স মামলায় অভিযুক্ত অভিনেতা রাজপাল যাদব গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। আপাতত তাঁর ঠিকানা কারাগারে। ২০১০ সালে তাঁর পরিচালনায় ডেবিউ ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্যে একটি সংস্থা থেকে বিপুল টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু তাঁর ছবিটি বক্সঅফিসে চরম ব্যার্থ হয়। তাই তিনি ঋণ পরিশোধ করতে চাপের মুখে পড়েন। এরপর একাধিক চেক দিলেও তা বাউন্স হয়। শেষ পর্যন্ত আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন অভিনেতা। গত ৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। এই ঘটনায় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। তাঁকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও (FWICE)।

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) রাজপালের জীবনের এই চ্যালেঞ্জিং সময়ে তাঁকে সমর্থন করার আহ্বান জানিয়েছে সমগ্র ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন কর্তৃপক্ষকে। সংস্থাটি জানিয়েছে, রাজপাল কেবল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য পরিচিত একজন বিখ্যাত অভিনেতাই নন, তিনি শিল্পের একজন নিবেদিতপ্রাণ সদস্য। যিনি কয়েক দশক ধরে তাঁর স্মরণীয় অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অপরিসীম অবদান রেখেছেন। FWICE একটি সরকারী বিবৃতিতে লিখেছে, “গভীর উদ্বেগের সঙ্গে FWICE প্রকাশ করছে যে, অতীতের পেশাদার প্রতিশ্রুতি থেকে উদ্ভূত দুর্ভাগ্যজনক আর্থিক পরিস্থিতির কারণে, রাজপাল যাদব বর্তমানে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান ঋণ এবং কারাবাস। এই পরিস্থিতি আর চরিত্র বা সততার প্রতিফলন নয়, বরং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতির ফলাফল। এই সংকটময় মুহূর্তে, তাঁকে সহায়তার প্রয়োজন। তাই আমরা অনুরোধ করছি, সমগ্য চলচ্চিত্র শিল্প এবং তাঁর সহকর্মীরা যেন তাঁর পাশে দাঁড়ায়।’

অর্থাৎ রাজপাল যাতে শীঘ্রই তাঁর ঋণ পরিশোধ করতে পারে, সেই কারণে সমস্ত প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশিয়ান, সমিতি এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছে FWICE।এর আগে, অভিনেতা সোনু সুদ, কামাল আর. খান এবং গুরমিত চৌধুরীও রাজপাল যাদবকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের