বেলডাঙা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি,ভরতপুর: আবার বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ। বেলডাঙা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি।মাদক মামলায় হুমায়ুনের মেয়েরও সম্পত্তি ‘ফ্রিজ’ করে পুলিশ ।তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড থাকা বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানা, তাঁর শ্বশুর শরিফুল ইসলাম এবং তাঁদের ‘রক্তের সম্পর্কে’র কয়েকজনের আত্মীয়র বিপদ আরও বাড়তে চলেছে।মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে সম্পত্তি করার অভিযোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার আধিকারিকেরা সোমবার দুপুরের পর থেকে শরিফুল, হুমায়ুন কন্যা নাজমা সুলতানা এবং তাঁর কয়েকজন আত্মীয়ের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গাড়ি বাজেয়াপ্ত এবং ‘ফ্রিজ’ করার প্রক্রিয়া শুরু করেছে।

জেলা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে সোমবার হুমায়ুনের মেয়ে নাজমা সুলতানার শ্বশুরের তিনটি সম্পত্তি পুলিশের তরফ থেকে ‘ফ্রিজ’ করা হয়েছে। মঙ্গলবার আরও ছ’টি সম্পত্তি পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়।প্রসঙ্গত উল্লেখ্য, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কন্যা নাজমা সুলতানার সঙ্গে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা শরিফুলের পুত্র পেশায় ব্যবসায়ী রাইহান আলীর বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে।নাজমার শ্বশুরমশাই শরিফুল ইসলাম মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে লালগোলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি করেছেন বলে পুলিশের তরফে অভিযোগ আনা হয়েছে। এনডিপিএস আইনের কয়েকটি ধারা মেনে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশের ভিত্তিতে সোমবার থেকে পুলিশ শরিফুল , হুমায়ুন কন্যা নাজমা এবং তাঁদের রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার(SP) ধৃতিমান সরকার বলেন,” সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবার একটি অভিশাপ। মাদকচক্রের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলছে।”তিনি বলেন,”লালগোলা থানায় যে নির্দিষ্ট মামলায় পুলিশ তদন্ত করে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তা শুধু তদন্ত প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর অর্থনৈতিক তদন্তও করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনায় ১৫ টি ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ এবং দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক বিক্রির টাকায় সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা হয়েছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মঙ্গলবার অন্য কিছু সম্পত্তির সঙ্গে লালগোলা থানার পুলিশ হুমায়ুন কন্যা নাজমা সুলতানার নামে থাকা একটি চা-বিস্কুটের দোকান ‘ফ্রিজ’ করে তার সামনে বোর্ড লাগিয়ে দেয়। সূত্রের খবর দোকানটি নাজমা ভাড়ায় এক ব্যক্তিকে দিয়েছিলেন। গত বছর ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর বুধবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হতে চলেছে। মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের আগে ৪ ডিসেম্বর হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। এর পর ২২ ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন তিনি। ইতিমধ্যে মিমের সঙ্গে জোট করে ভোটে লড়াই করার প্রস্তুতি শুরু করেছেন ভরতপুরের বিধায়ক। সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ শুরু হয়েছে। সেই সময়ে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করে নিজের আগামী পদক্ষেপ নিশ্চিত করতে চান হুমায়ুন। একই সঙ্গে তার মেয়ের শ্বশুরের সম্পত্তি ফ্রিজ এবং একজনকে গ্রেফতার করার বিষয়ে বিস্ফোরক হয়ে ওঠেন হুমায়ুন কবীর(Humayun Kabir)। তার স্পষ্ট দাবি তিনি বেলডাঙা থানা ঘেরাও করবেন আইসি এবং এসডিও,এসডিপিও  সবাইকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে বুঝে নেবেন। পুলিশ সুপারের সঙ্গেও তার বোঝাপড়া হবে। প্রয়োজন হলে বেলডাঙা থানার এক একটি ইট খুলে নেবেন তার সমর্থকদের নিয়ে।

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ নগদ-সহ হোটেলে ধরা পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক