বাংলাদেশে শুরু ভোট গণনা, ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ শেষের পরেই বিভিন্ন কেন্দ্রের গণনা শুরু হয়েছে। সন্ধে ছয়টা নাগাদ জাতীয় সংসদের ১১৭টি আসনের ফলের প্রাথমিক প্রবণতা জানা গিয়েছে। তার মধ্যে ৬৭টি আসনে এগিয়ে তারেক রহমানের বিএনপি। ৫৭টি আসনে এগিয়ে জামায়াতে ইসলামী জোট। আর তিন আসনে নির্দল প্রার্থীরা। ঢাকা-১৭ আসনে এগিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন জামায়াতের আমীর শফিকুর রহমান। ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জামায়াতে ও বিএনপি প্রার্থীর মধ্যে। যদিও চূড়ান্ত ফলাফল জানতে রাত গড়িয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলতে শুরু করে। কোথাও ব্যালট পেপার লুটের চেষ্টা, কোথাও ছাপ্পা ভোট, কোথাও রাজনৈতিক দলের এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। ভোট লুটের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও। নানা ঘটনায় দেশের ছয় জেলা থেকে ছয় জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৭.৯১ শতাংশের মতো ভোট পড়েছে। ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি বুথের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।যদিও এ বিষয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। বহু বুথেই বিকেল সাড়ে চারটের পরে ভোট গণনা শুরু হয়। ফলাফল জানতে বুথের সামনে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ