ইউনূসের কল্যাণে ফাঁসির দড়ি এড়িয়ে সংসদে যাচ্ছেন তিন জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানায় দেশদ্রোহিতা আর মুক্তিযুদ্ধে গণহত্যার অপরাধে তিন জনেরই ফাঁসির সাজা হয়েছিল। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের নির্জন সেলে বসে ফাঁসির প্রহর গুনছিলেন তিনজনেই। কিন্তু ২০২৪ সালের ৫ অগস্ট এক লহমায় সব কিছু বদলে গেল। শেক হাসিনা সরকারের পতনের পরে ক্ষমতায় আসা মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের বদান্যতায় তিন জনেই বেকসুর খালাস পেয়েছিলেন। আর সদ্য সমাপ্ত ভোটে বিএনপি ও জামায়াতে ইসলামীর হয়ে দাঁড়িয়ে তিন জনেই জিতেছেন। অর্থা‍ৎ ফাঁসির মঞ্চ থেকে সোজা পৌঁছে গেলেন জাতীয় সংসদের অলিন্দে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণের দায়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘একাত্তরের কসাই’ হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। আর ২০০৪ সালের ২১ অগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় খালেদা জমানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও প্রাক্তন শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে জেলের নির্জন সেলেই কাটছিল তাদের জীবন। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ২৭ মে আপিল বিভাগ তিন জনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেয়।

ফাঁসির দড়িতে যাদের ঝোলার কথা ছিল, তারা মুক্তি পেয়ে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। সংসদ নির্বাচনেও দলীয় টিকিট আদায় করে নিতে সক্ষম হন। এর মধ্যে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচিত হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি এক লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট। অর্থা‍ৎ বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির প্রতীকে জয়ী হয়েছেন আবদুস সালাম পিন্টু। তিনি পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন মাত্র ৬০ হাজার ৮৭১ ভোট। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের