বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরালেন ব্যক্তি, শুভেন্দুর গড়ের ঘটনা জানলে অবাক হবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগ বার বার উঠছে বাংলায়। কেন্দ্রের টাকা না এলেও বাংলার সরকার টাকা দিচ্ছে বাংলার বাড়ি তৈরিতে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে গিয়েছে। কিন্তু সেই টাকাই ফেরৎ দিয়েছেন নন্দীগ্রামের এক ব্যক্তি। কারণ জানলে অবাক হবেন। কেন টাকা ফেরালেন সেই ব্যক্তি? তাহলে কি বাংলার সরকারে আস্থা নেই? না তাহ নয়। ছেলে সরকারি চাকরি পাওয়ায় ফিরিয়েছেন টাকা।

রাজ্যে বিভিন্ন প্রান্তে ভুয়ো হিসেব দেখিয়ে সরকারের থেকে বাংলার বাড়ির টাকা আত্মসাৎ করার খবর এসেছে। কিন্তু টাকা পেয়েও ফেরৎ দেওয়ার ঘটনা নতুন। এই নির্দশন নতুন। পূর্ব মেদিনীপুরের হটস্পট নন্দীগ্রামের ঘটনায় চাঞ্চল্য পড়েছে রাজ্যজুড়ে।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ার বাসিন্দা সুশীল মন্ডলের ছেলে সুব্রত মন্ডল। তাঁর নামে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। কিন্তু ছেলে সম্প্রতি রেলের চাকরি পেয়েছে। তাই বাবা সুশীল মন্ডল নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিডিও অফিসে নিজে এসে টাকা ফেরত দিলেন। আর এই ঘটনায় শোরগোল নন্দীগ্রাম জুড়ে।

নন্দীগ্রাম দুই ব্লকের বিডিও গোপীনাথ সরেন বলেন, টাকা ঢুকলে এইসব ক্ষেত্রে অনেক সময় নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু এই ক্ষেত্রে টাকা ফেরৎ দেওয়া হয়েছে। যাঁর সত্যি টাকাটার দরকার। এবার সেই টাকা পৌঁছে যাবে তাঁর কাছে। শুভেন্দুর গড়ে এমন ঘটনায় তরজা শুরু হয়েছে।সুশীল মণ্ডলের ছেলে সরকারি চাকরি পেয়ে যাওয়ায়, তিনি সরকারের টাকা নিজের দখলে রাখতে চাননি। তিনি চেয়েছেন প্রয়োজন যাঁর তিনি পান বাড়িটি। তাঁর মানসিকতাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। এই ঘটনায় সুশীল মন্ডলকে বিডিও ধন্যবাদ ও জ্ঞাপন করেন বিডিও।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড