আমেরিকায় ফের নিখোঁজ ভারতীয় পড়ুয়া, চলছে তল্লাশি অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ফের নিখোঁজ আরও এক ভারতীয় ছাত্র। কর্নাটকের বাসিন্দা বছর ২২-র সাকেত শ্রীনিবাসাইয়ার খোঁজ মিলছে না। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সানফ্রান্সিসকোতে অবস্থিতি ভারতীয় কনস্যুলেট। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বার্কলে পুলিশ পূর্ব উপকূলিয় এলাকায় তাঁর খোঁজ চালাচ্ছে।

জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না । ওই যুবককে শেষবার দেখা গিয়েছে ডোয়াইট ওয়ের ১৭০০ ব্লকের কাছে। বর্তমানে লেক আনজার কাছে তল্লাশি চলছে। সূত্রের খবর, টিল্ডেন রিজিওনাল পার্কের পাশএ পার্ক হিলস পাড়ার একটি বাড়ির সামনে ওই ছাত্রের পাসপোর্ট পাওয়া গিয়েছে। পাশাপাশি তাঁর ল্যাপটপ সহ ব্যাগটিও উদ্ধার করেছে পুলিশ। এলাকারতে তল্লাশি চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

ভারতীয় ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। নিজেদের এক্সপোস্টে তাঁরা লিখেছে, সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট জেনারেল কর্ণাটকের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে-র ভারতীয় স্নাতকোত্তর ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার নিখোঁজের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ভারতীয় দূতাবাস ছাত্রটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে সমস্যা চলছিল সাকেতের। এই বিষয়ে তাঁর রুমমেটের সঙ্গেও কথা বলছে পুলিশ।কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। 

 

নিজের লিঙ্কডিন প্রোফাইলে তিনি লিখেছেন, “আমি ইউসি বার্কলেতে কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন স্নাতকোত্তর ছাত্র। আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। তিনি সেমিকন্ডাক্টর এবং উন্নত উপকরণগুলিতে গভীর প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি আগ্রহী।


এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র