লাইভ অনুষ্ঠানে মহিলার বিভ্রান্তিকর অভিযোগে মেজাজ হারালেন শিলিগুড়ির মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একটি বিভ্রান্তিকর অভিযোগকে ঘিরে লাইভ অনুষ্ঠানেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। শনিবার শিলিগুড়ি পুরসভার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে ফোন করে অভিযোগ জানান ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্বতী রায়। তাঁর দাবি ছিল, তিনি বাংলার আবাস যোজনার ঘর পাননি, কারণ এলাকার তৃণমূল কাউন্সিলার বিমান তফাদার নাকি তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় তিনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন-এমন অভিযোগেই তোলপাড় তৈরি হয়।

অভিযোগ শুনেই মেয়র প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আবাস যোজনার ঘর পেতে কাউকে এক টাকাও ঘুষ দিতে হয় না। সঙ্গে সঙ্গেই অভিযোগকারীকে পুরসভায় এসে সরাসরি কথা বলার আহ্বান জানান এবং কেন টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, তা পরিষ্কারভাবে জানার কথা বলেন।

আরও পড়ুন: বিমানে জোরে গান বাজালেই কড়া শাস্তি, চরম হুঁশিয়ারি কেন্দ্রের

পার্বতী রায় পুরসভায় পৌঁছনোর পর মেয়র সংশ্লিষ্ট কাউন্সিলারকেও ডেকে নেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, উপভোক্তাকে প্রথমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা জমা রাখতে হয়। পার্বতী সেই অর্থ জোগাড় করতে না পারায়, দরিদ্র উপভোক্তাদের জন্য বিশেষ অনুমতির মাধ্যমে ১০ হাজার টাকা জমা রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেটিও তিনি দিতে না পারায় প্রকল্পের সুবিধা মেলেনি।

কাউন্সিলার বিমান তফাদার জানান, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল। তিনি কোনও ব্যক্তিগত টাকা চাননি। প্রকল্পের শর্তই উপভোক্তাকে নির্দিষ্ট অঙ্ক জমা রাখতে বলে। মেয়রও জানান, অভিযোগটি বিভ্রান্তি থেকেই তৈরি হয়েছে। এদিন আবাস যোজনা নিয়ে আরও কয়েকটি অভিযোগ আসে, বিশেষত দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া নিয়ে। মেয়র স্বীকার করেন, কিস্তিতে টাকা আসায় কিছু বিলম্ব হয়েছে। তবে শীঘ্রই অতিরিক্ত অর্থ বরাদ্দ এলে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা