আবু সালেমের আগাম জেলমুক্তির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, চাপে গ্যাংস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নাম আবু সালেম। এই নামটি শুনলেই কেঁপে উঠত একদা বাণিজ্যনগরী মুম্বই। কারণ আবু সানেম একজন গ্যাংস্টার। এবার আবু সালেমের সাজার মেয়াদ পূরণের আগেই জেল থেকে মুক্তির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত আবু সালেম। জেলে ভাল আচরণ করে থাকার জন্য মেয়াদ ফুরিয়ে আসার আগেই মুক্তির আবেদন করেছিল আবু সালেম। আর মামলাকারীর দাবি, আবু সালেমের ৩ বছর ১৬ দিনের সাজা মুকুব হতে পারে। এই ছাড় পেলে আবু সালেমের জেলমুক্তিও হয়ে যাবে। কিন্তু সেই আর্জি মেনে নিল না দেশের শীর্ষ আদালত। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ জানিয়েছে, আবু সালেম চাইলে বম্বে হাইকোর্টে আবেদন করতে পারে।

এদিকে অতীতের সেই ভয়াবহ স্মৃতি আজও অনেকে ভুলতে পারেননি। কারণ এই ধারাবাহিক বিস্ফোরণে বিপুল মানুষের মৃত্যু হয়েছিল। সালটা ছিল ১৯৯৩। তারিখ—১২ মার্চ। ১২ বার বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী। প্রাণ হারিয়েছিল ২৫৭ জন। ওই বিস্ফোরণ কাণ্ডে অন্যতম আসামি আবু সালেম। তারপর পলাতক ছিল আবু সালেম। ওই অবস্থাতেই আবু সালেমকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এমনকী পর্তুগালের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে ২০০৫ সালের নভেম্বর মাসে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় আবু সালেমকে। তখনই পর্তুগালকে কেন্দ্র আশ্বাস দেয়, ২৫ বছরের বেশি সাজা দেওয়া হবে না আবু সালেমকে। ২০৩০ সালে তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা।

অন্যদিকে ২০১৫ সালে অন্য একটি মামলায় আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ ‘টাডা’ আদালত। ১৯৯৫ সালে মুম্বইয়ের ব্যবসায়ী প্রদীপ জৈন এবং তাঁর চালক মেহেদি হাসানকে খুনের অভিযোগে সন্ত্রাস এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ আইনের (টাডা) আওতায় দোষী সাব্যস্ত হয় আবু সালেম। এই পরিস্থিতির মধ্যেই আগাম জেল থেকে মুক্তির আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দুয়ারে কড়া নাড়ে আবু সালেম। কিন্তু গত বছরের জুলাই মাসে বম্বে হাইকোর্ট প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দেয়, আবু সালেমের সাজার মেয়াদ এখনও পূর্ণ হয়নি। আর বম্বে হাইকোর্টে কারা দফতর জানিয়েছিল, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত আবু সালেম তার কারাদণ্ডের ১৯ বছর ৫ মাস ১৮ দিন কাটিয়েছে।

এছাড়া এই আবহে বিকল্প পথ হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গ্যাংস্টার আবু সালেম। আবু সালেমের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ঋষি মলহোত্রা। ওই আইনজীবীর সওয়াল, জেলে ভাল আচরণের জন্য তার মক্কেলের ২৫ বছরের কারাদণ্ডের মেয়াদ থেকে ৩ বছর ১৬ দিন মুকুব করা হোক। যদিও সেই আর্জি আজ খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আবু সালেম ‘টাডা’র আওতায় দোষী সাব্যস্ত হয়ে রয়েছে। আবু সালেমের অপরাধের যে রেকর্ড রয়েছে সেখান থেকে তার এমন আর্জি বিশেষভাবে বিবেচনা করা যায় না।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব