ছাগল নিয়ে বচসা, সৎ দাদাকে এলোপাথাড়ি কোপ, অভিযুক্তকে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ছাগল নিয়ে বচসার জেরে দাদাকে ছুরি মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর থানার পোখড়িয়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ছাগল নিয়ে বচসার জেরে দাদাকে ছুরি মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর থানার পোখড়িয়া এলাকায়। অভিযোগ, একটি ছাগল জমিতে ভুট্টা খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিবাদ চরমে উঠতেই সৎ ভাই ছুরির কোপ বসিয়ে দেয় দাদা জাহিদুলের পেটে, তাতেই গুরুতর জখম হন তিনি। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ছাগল জমিতে ভুট্টা খেয়ে ফেলার পর দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়।

কথাকাটাকাটি ক্রমে উত্তেজনায় পরিণত হলে ভাই দাদাকে ছুরি মারে। গুরুতর জখম অবস্থায় জাহিদুল কে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত রয়েছেন তাঁদের বোনও, অভিযুক্তের স্ত্রী এবং ছেলে-মেয়ে। অভিযুক্ত ভাই ফেদির পাশাপাশি তাঁর ছেলে এবং মেয়ে রাজমির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ নাফিজ আলম হাসপাতালে পৌঁছন। তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসেছেন। আহত ব্যক্তির সঙ্গে কথা বলছেন। গোটা ঘটনার উপর নজর রাখছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে পুলিশ সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘পোখড়িয়ায় ঝামেলা হয়েছে। অভিযুক্ত জাহিদুলের সৎ ভাই ছিলেন। সামান্য ভুট্টাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চরম বচসা বাঁধে। বচসাকে কেন্দ্র করে জাহিদুলকে অভিযুক্ত ভাই চেপে ধরে পেটে চাকু ঢুকিয়ে দেয়। তাঁর সঙ্গে সঙ্গে জাহিদুলকে চাকুর কোপ দেয় ফেদির ছেলে ও মেয়েও। জাহিদুলের অবস্থা এখন আশঙ্কা জনক। তাঁকে অস্ত্রোপচার করতে হবে। নয়তো বাঁচানো যাবেনা।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট