‘বন্ধু’ না অন্য সম্পর্ক? কংগ্রেসের প্রাক্তন বিধায়কের স্ত্রীর ভাইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা ভিক্টর-এর পারিবারিক বিবাদ নতুন মোড় নিয়েছে। তার স্ত্রী প্রিয়াঞ্জলী-এর সঙ্গে এক যুবকের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রিয়াঞ্জলী স্পষ্ট করেছেন, ছবিতে থাকা যুবকটি তার বন্ধু এবং একজন ডাক্তার, যিনি চিকিৎসা সংক্রান্ত কারণে পরিচিত।

গত কয়েকদিন ধরে প্রিয়াঞ্জলী ভিক্টরের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। রবিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি একাধিক অভিযোেগ প্রকাশ করেন। সোমবার তিনি জানান, সাংবাদিক বৈঠকের পর কলকাতার ফ্ল্যাটে ফিরে আসার সময় তাঁকে এবং তার বাবা-মাকে মারধর করেছেন ভিক্টরের অনুগামীরা। এ ঘটনার পরই ছবিটি ভাইরাল হয়। রবিবার রাতে প্রিয়াঞ্জলী ফেসবুক লাইভে হামলার ঘটনা প্রকাশ করেন এবং সেই লাইভের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রিয়াঞ্জলী বলেন, “ছবিতে থাকা ব্যক্তি আমার বন্ধু ছাড়া আর কেউ নন। উনি ডাক্তার। চিকিৎসা করানোর জন্য আমাদের পরিচয়।” তিনি অভিযোগ করেন, ভিক্টরের প্রেমিকা রুকসানা তাঁদের পারিবারিক ফ্ল্যাটে উপস্থিত ছিলেন ছবি ভাইরাল করতে। ভিক্টর এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তিনি বলেন, “আমি ছবিটি দেখেছি, তবে এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের দুই পরিবারের সম্মান এবং দুই ছেলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি বিষয়টি ব্যক্তিগত রাখতে চাই।” প্রিয়াঞ্জলী আরও বলেন, “রুকসানা জিম চালান, সেখানেই আমরা এবং ডক্টর প্রীতম ও ভিক্টর একসাথে ওয়ার্ক আউট করতাম।” এভাবে পারিবারিক বিবাদ, সামাজিক মিডিয়া ভাইরাল ছবি এবং হামলার অভিযোেগ মিলিয়ে ঘটনাটি এখন আরও উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নজর কাড়ছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট