বিহারে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা STF, গ্রেফতার ৫

বিহার STF এবং মধুসদনপুর থানার পুলিশ বাহিনীর সঙ্গে মিলে কলকাতা STF বাহিনী বিহারের একটি অস্ত্র কারখানায় যৌথ অভিযান চালিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বাংলার বিধানসভা নির্বাচন! তার আগেই কলকাতায় ঢুকছে অস্ত্রের পাহাড়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা পুলিশের একটি STF (স্পেশাল টাস্ক ফোর্স)-এর বাহিনী অসাধ্য সাধন করেছে। বিহার STF এবং মধুসদনপুর থানার পুলিশ বাহিনীর সঙ্গে মিলে কলকাতা STF বাহিনী বিহারের একটি অস্ত্র কারখানায় যৌথ অভিযান চালিয়েছে। যেটি এতদিন স্পিনিং মিলের ছদ্মবেশে বিহারের ভাগলপুরে অবস্থিত একটি বাড়ির প্রথম তলায় স্থায়ী ছিল। সেই মিলের অন্তরালে চলছিল অস্ত্র কারবারির জোরকদম ব্যবসা। গোপণ সূত্রে খবর পেয়ে ওই কারখানায় তল্লাশি চালায় বিহার, কলকাতা পুলিশের STF বাহিনী। এর আগেও বিহারের মুঙ্গেরে একাধিকবার অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে কলকাতা এসটিএফ।

অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানার সহ-মালিক এবং ৪ জন দক্ষ অস্ত্র প্রস্তুতকারক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে। তল্লাশির সময় কারখানা থেকে ২০টি আধা-সমাপ্ত দেশীয় তৈরি ৭.৬৫ মিমি পিস্তল, ৮টি পিস্তল ব্যারেল, ১টি লেড মেশিন, ২টি মিলিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ১টি গ্রাইন্ডিং পলিশিং মেশিন, ১টি হ্যান্ড গ্রাইন্ডার এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম-কাঁচামাল উদ্ধার করেছে। আর ধৃতদের নাম মো. মোনাজির (২১), মো. আনোয়ার, মো. শাদাব আলী, মো. সাহাবুদ্দিন, মো. আসলাম (৪১), মো. নাঈম আনসারি, মোঃ সামশের আলম ওরফে ছোটু (৩৬) এবং মোঃ শাহানওয়াজ (২৫)। যারা কেউ কেউ পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কেউ কেউ বিহারের বাসিন্দা। এর আগে ৯ ফেব্রুয়ারি মহানগরে একটি বড়সড় অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার করে ছিধেন বিহারের গয়ার কুখ্যাত অস্ত্র কারবারি মহম্মদ ইশতিয়াককে। কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে অত্যাধুনিক ৭ এমএম পিস্তল-সহ ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাঁর ব্যাগের ভিতর থেকে সারি সারিভাবে সাজানো তিনটি সিঙ্গেল শট পিস্তল, ২ টি সিক্স চেম্বার রিভলভার, এবং ১ টি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। সঙ্গে পুলিশের হাতের মুঠোয় আসে ১১ রাউন্ড তাজা কার্তুজ। ভোটের আগে আবারও অস্ত্র কারখানার খোঁজ পেল কলকাতা পুলিশ।

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

আজকের রাশিফল: কারও কথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিপদ হতে পারে…

জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?