সম্পত্তি নিয়ে বিরোধে ৩০ ঘন্টা বাবার দেহ আটকে রাখল কুসন্তানরা, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সত্যি মানুষ কতটা অমানবিক হলে তবে এই কাণ্ড ঘটাতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে  বাবা মৃতদেহ আটকে রাখা হল প্রায় ৩০ ঘণ্টা। অবশেষে সমঝোতার মাধ্যমে দেওয়া হয় কবর। এই ঘটনাই সামনে এনেছে সমাজের আরও এক ঘৃণ্য দিক। ছেলেরা কতটা অমানুষ হলে, বাবার শেষ মুহূর্তে  এই কাজ করতে পারে তা কল্পনা করতে পারছেন না প্রতিবেশীরা। 

ঘটনাটি কুড়িগ্রামের নাগেশ্বরী  পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়। । সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে  বাবার  দেহ আটকে রাখা হয়েছিল প্রায় ৩০ ঘণ্টা।  অবশেষে বুধবার রাত ১১টার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর  শেষকৃত্য সম্পন্ন হয়।  স্থানীয় সূত্রে খবর আজিজার রহমান (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন।  পরদিন বুধবার বেলা ১১টায় কবর দেওয়ার সমস্য নির্ধারণ করা হয়। তবে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে  শেষকৃত্য হয়নি। পারিবারিক সূত্রে  খবর  আজিজার রহমান বেঁচে থাকাকালীন তাঁর বাড়ি, ভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এই বিষয়  নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।   বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেষকৃত্যে  অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে হাকিম সম্পত্তির সমান ভাগ চেয়ে কবর দেওয়ার কাজে আপত্তি জানান।  তাতেই বৃদ্ধের  দেহ ওই অবস্থাতে অবস্থায় বাড়ির দুয়ারে রাখা হয় দীর্ঘক্ষণ। 

আরও পড়ুন: অসুস্থ ছেলেকে দেখতে এসে পথ হারালেন বৃদ্ধা, পুলিশের সাহায্যে ফিরলেন পরিবারে

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রতিবেশী খয়বর আলী আক্কাছ আলী, রফিকুল ইসলাম, আজিজুল হক সহ উপস্থিত অনেকেই। তারা এইটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।  তাঁরা জানান,  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী শেষকৃত্যে অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানরা  আপত্তি জানায়। তারা দাবি  করে বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে  ভাগ করতে হবে ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন করতে হবে।  নাহলে বাবার শেষকৃত্য তারা করতে দেবে না বলেই জানায়। সমস্যার সমাধানে  জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। রাত ১০টার দিকে সালিশ বৈঠকে সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের জন্য বরাদ্দ থাকবে। আবাদি জমি আইন প্রক্রিয়ায় ভাগের বিষয়েও একমত হন তারা। এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় উভয় পক্ষ স্বাক্ষর করেন। সমঝোতার পর রাত ১১টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট