দুর্ঘটনায় শিকার যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন, নজির গড়ল আরজি কর হাসপাতাল

দুর্ঘটনায় আহত যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন করে নজির গড়ল কলকাতার আরজি কর কলেজ হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনায় আহত যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন করে নজির গড়ল কলকাতার আরজি কর কলেজ হাসপাতাল। চিকিৎসকেরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তো বটেই পূর্ব ভারতের মধ্যে এটাই প্রথম এই ধরনের সফল প্রতিস্থাপন। চিকিৎসা পরিভাষায় একে ‘অ্যালোগ্রাফ্ট রিকনস্ট্রাকশন’ বলা হয়। সূত্রের খবর, গত ১৭ ফেব্রুয়ারি ওই যুবকের পায়ে অস্ত্রোপচার করে এই হাড় প্রতিস্থাপন করা হয়েছে। এবং সরকারি সহায়তায় এই প্রক্রিয়ার জন্য খরচ হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। অস্ত্রোপচার ভাল হয়েছে। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান (এইচওডি) সঞ্জয় কুমার। তবে এখনও রোগীকে পর্যবেক্ষণে থাকতে হবে।

জানা গিয়েছে, ২০২৩ সালে দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিজাউদ্দিন মণ্ডল। পেশায় দিনমজুর রিজাউদ্দিন উত্তর ২৪ পরগনার বিড়ার বাসিন্দা। লরির ধাক্কায় তাঁর উরুর হাড়ের নীচের অংশ গুঁড়িয়ে গিয়েছিল। এরপর তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেই সময়েই তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। একই বছরের জুনে প্লাস্টিক সার্জারিও করা হয়। কিন্তু তাতেও তাঁর পা ঠিক হয়নি। এরপর ২০২৩ সালের অগস্টে তাঁর পায়ে আরও একটি অস্ত্রোপচার করা হয়। তাতেও তাঁর পায়ের বিশেষ কিছু উন্নতি হয়নি। ২০২৪ সালে গ্রাফ্টিং করা হয়। তাতেও খুব একটা লাভ হয়নি। এরপরেই মৃত মানুষের হাড় লাগানোর বিকল্পই বাছেন চিকিৎসকেরা। ১৭ ফেব্রুয়ারি ওই যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। এবং তা সফল হয়। এটি আরজি কর হাসপাতালের ইতিহাসে একটি বড় জয়। আসলে কথায় আছে, ডাক্তাররাই মানুষরূপী ভগবান, আরও একবার তা প্রমাণিত হল।

এই বিষয়ে এইচওডি আরও জানিয়েছেন, রোগীর অবস্থা দেখে প্রথমেই স্থির করা হয়, যে ভাবেই হোক তাঁকে বাঁচাতে হবে। তার জন্য প্রয়োজনীয় যা যা করার দরকার তা করা হয়েছিল। বেশ কয়েকবার রিজাউদ্দিনের অস্ত্রোপচার, প্লাস্টিক সার্জারি করা হয়। কিন্তু ক্ষত শুকোলেও বিপদ কাটেনি। কারণ রিজাউদ্দিনের পায়ের হাড় পুরো গুঁড়িয়ে গিয়েছিল। এক্ষেত্রে হয় হাঁটুর অংশ থেকে কেটে পা জুড়তে হত, নয়তো টিউমর প্রস্থেটিস প্রক্রিয়া কাজে লাগাতে হত। ফলে পা ছোট হয়ে যেত। এ নিয়ে সারাজীবন কাটানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই বিকল্প চিন্তা করা হয়। ‘অ্যালোগ্রাফ্ট’-এর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এক্ষেত্রে হাড়ের কোনও অংশ নষ্ট হয়ে গেলে কোনও মৃত ব্যক্তির শরীর থেকে হাড় নিয়ে তা প্রতিস্থাপন করা যায়। বীরার যুবকের ক্ষেত্রেও তা-ই করা হল। মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হল তাঁর পাশে। তবে এক্ষেত্রে যুবকের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা, সেটাই এখন দেখার বিষয় আছে। তাঁর এ ধরনের অস্ত্রোপচারের জন্যে ঊর্ধ্বতনদের সম্মতি এবং ছাড়পত্র মেলার পরেই রিজাউদ্দিনের অস্ত্রোপচার করা হয়। তবে এখন রোগীর শরীর কতটা নিতে পারছে সেটাই দেখার বিষয়। পাশাপাশি হাড় জুড়তে কত দিন সময় লাগবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।

সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

সল্টলেকের ময়ূখ ভবনে জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব