ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফিফা বিশ্বকাপের চলতি আসরের অন্যতম আয়োজক দেশ হল মেক্সিকো। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপের শেষ ৩২–এ ওঠে দেশটি। বুধবার (১ জুলাই) নকআউট ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। তবে ঝড়-বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়। তবে প্রতিকূল আবহাওয়ায় রুখতে পারলনা না মেক্সিকোকে। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি।

এদিন মেক্সিকো দুটি গোলই করেছে প্রথমার্ধে। ম্যাচের ২২ মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেছিলেন হুলিয়ান কিনিয়োনেস। ৯ মিনিট পর মেক্সিকোকে আবার এগিয়ে দেন রাউল হিমিনেজ। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর ম্যাচে ফেরার চেষ্টা করলেও মেক্সিকোকে বাগে আনতে পারেনি । শেষ পর্যন্ত ২–০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেক্সিকো। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বিবাদের সময় মুখ ঢাকতে গিয়ে পিয়েরো হিনকাপিকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ইকুয়েডর ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা শেষ করে। 

আরও পড়ুন:  জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

আগামী ৫ জুলাই শেষ ষোলোতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো। জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-নরওয়ে ম্যাচে  বিজয়ী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময় বলবে কে কার মুখোমুখি হবে।      

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

রথে নয়, এবার টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন স্বয়ং প্রভু জগন্নাথ

মা হওয়ার অপেক্ষায় সামান্থা, বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন নায়িকা

কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

সমুদ্রসৈকত থেকে ১৮ লাখ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস