খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কীভাবে একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছেন সিয়া গোয়েল। পুণেতে কেতন আগরওয়ালের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ঘটনার নৃশংসতা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। এবার সামনে এসেছে এমন একটি ভিডিও যা দেখে অনেকেই আবেগে ভেসেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুণেতে একটি পারিবারিক অনুষ্ঠানে কেতন আগরওয়াল তাঁর বাগদত্তা সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচ করছেন। আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে সকলকে।

যে পুরানো ভিডিও সামনে এসেছে সেটা কেতন আগরওয়ালের নিহত হওয়ার এক মাসেরও কিছু বেশি সময় আগের। ৭ মে ওই পারিবারিক অনুষ্ঠানে গান গাওয়া গায়িকা রীতু শর্মা ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে রীতু শর্মা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ভিডিও শেয়ার করেছেন। প্রথম ভিডিওটিতে দেখা যায়, কেতনের বাবা বিশাল আগরওয়াল এবং সিয়ার বাবা-মা প্রবীণ গোয়েল ও পূজা গোয়েল অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। কেতনের বাবা গায়িকা রীতু শর্মার সঙ্গে বিখ্যাত বলিউড গান ‘ ইয়াম্মা ইয়াম্মা ’ গাইছেন। সেই তালে সকলে তাল মেলাচ্ছেন। তার কয়েক সেকেন্ড পরেই কেতনকে সিয়ার বাবা প্রবীণের সঙ্গে ‘গদর’ ছবির গান  ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটিতে নাচতে দেখা যায়। হবু জামাই ও শ্বশুর যে আনন্দে  মেতেছেন সেটাই ফুটে উঠেছে ওই ভিডিওতে। 

 

View this post on Instagram

 

ভিডিওটি শেয়ার করে  গায়িকা লিখেছেন, ‘৭ মে, আমরা তাদের পরিবারে একটি অনুষ্ঠান করেছিলাম। যেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তারা সবাই আনন্দের সাথে অনুষ্ঠানটি উপভোগ করছেন। দুটি পরিবারই কত খুশি ছিল। আমরা কেতনকে নিজের চোখে দেখেছি। কী নিষ্পাপ একটি ছেলে। কে জানত এই সুন্দর প্রাণটির  সঙ্গে এমনটা ঘটবে।’ এই প্রসঙ্গে উল্লেখ্য, কেতনের মৃত্যুর পর সিয়ার বাবা-মা বলেছেন তাঁরা তাঁদের  তাঁদের হবু জামাইকে ছেলের মতো দেখতেন। শুধু তাই নয় সিয়ার বাবা প্রবীণ গোয়েলকে কেতন ‘পাপাজি’ বলেও ডাকত। সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠার আগেই সবটা শেষ হয়ে গিয়েছে। গত ১৮  জুন পুণের লোহাগড় দুর্গের একটি খাড়া পাহাড়ের চূড়া থেকে কেতনকে ঠেলে ফেলে হত্যা করা হয়। এই কাজ করে   কেতনের বাগদত্তা সিয়া ও তার  প্রেমিক চেতন চৌধুরী। সিয়া ও চেতন দুজনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।  

কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

সমুদ্রসৈকত থেকে ১৮ লাখ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

সল্টলেকের ময়ূখ ভবনে জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের