‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএমের অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রতীক উর রহমান। দলের নয়া ভাবধারার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। এমনকী চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দেন প্রতীক উর। তারপর থেকে প্রকাশ্যে সংবাদমাধ্যমে যেসব মন্তব্য করেছেন প্রতীক উর তাতে লালপার্টির অন্দরে অস্বস্তি চরমে ওঠে। আসরে নামতে হয় বৃদ্ধ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। কিন্তু ফেরানো যায়নি প্রতীক উর রহমানকে। এই পরিস্থিতিতে দু’‌দিনের রাজ্য কমিটির বৈঠক বসে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। সেখানেই কার্যত চাপে পড়ে ঔদ্ধত্য দেখানো সেলিমকে ঢোঁক গিলতে হল।

এদিকে দু’‌দিন আগেই যখন প্রতীক উর রহমানকে নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদককে প্রশ্ন করা হয়েছিল তখন কলা দেখিয়ে ছিলেন। এমন একটা ভাব যেন কিছুই যায় আসে না প্রতীক উর দল থেকে চলে গেলে। কিন্তু রাজ্য কমিটির বৈঠকে চাপে পড়ে যায় মহম্মদ সেলিম। তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢোঁক গিলে বললেন, ‘‌প্রতীক উরকে হারানো আমার কাছে সন্তান হারানোর সমান।’‌ এটাই যদি মনে ছিল তাহলে কেন প্রতীক উরকে ডেকে আলোচনায় বসা হল না?‌ উঠছে প্রশ্ন। তবে যে দূরত্ব দলের সঙ্গে তৈরি হয়েছে প্রতীক উরের তাতে পুনরায় দলে ফেরানো কঠিন।

অন্যদিকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হতেই প্রতীক উর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তখন থেকে গুঞ্জন তৈরি হয়, প্রতীক উর যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। তবে নিজের অহংকারী মেজাজ এখনও রেখে দিয়েছেন সেলিম। তাই প্রতীক উর রহমানকে নিয়ে দল কী সিদ্ধান্ত নিচ্ছে?‌ এই প্রশ্ন করাতেই সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‌আমি কারও শুনানির জন্য বসিনি। আমি রায় দেব কী করে। এখানে কেউ ফরিয়াদ করেনি। সাংবাদিক সম্মেলন এসবের জায়গা নয়। গত দেড়–দু’মাসে ওর বিরুদ্ধে অভিযোগ আসে। আমাদের এই সংক্রান্ত টিম আছে, অভ্যন্তরীণ কমিটি আছে, সেখানে আমি এসব অভিযোগ পাঠাই। তারপর আমি নিজে সমস্যা সমাধানে নামলাম। তখন থেকেই সম্পর্কটা ঢিলে হয়ে গেল।’‌

এছাড়া প্রতীক উরকে দলে ফেরাতে যে উদ্যোগ নেওয়া হবে না সেটা কার্যত বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাই তো সাংবাদিক বৈঠকে সেলিমের বক্তব্য, ‘‌সংবাদমাধ্যম থেকে জানলাম, ও নাকি অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করেছে। এই নিয়ে এবার দল সিদ্ধান্ত নেবে। যখন তা নেওয়া হবে, আপনাদের জানানো হবে। প্রতীকের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এই ধরনের কর্মীদের হারালে সন্তানহারা হওয়ার সমান বেদনা হয়। মা সন্তানের মৃতদেহ আগলে রাখে! এটা সায়েন্টিফিক নয়।’‌

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল পুলিশ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা