হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত ১৫ বছরে তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি সামনে এসেছে। তারমধ্যে অন্যতম গরু পাচার। ক্ষমতায় এসে গরু পাচার রুখতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে বিজেপি। এই রাজ্য সরকার শুধু মুখেই নয়, কাজেও তা করে দেখাচ্ছে। রবিবার হাড়োয়ায় গরু পাচার রুখে দিলেন বিজেপি নেতা। গভীর রাতে ছোটো লরি করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। হাড়োয়ার বিজেপি নেতা স্বপন মন্ডলের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হাড়োয়ার শালিপুরের চৌহাটা এলাকা দিয়ে গরু নিয়ে যাচ্ছিল একটি ছোটো লরি। সেই সময় এলাকাতেই ছিলেন বিজেপি নেতা স্বপন মন্ডল। গাড়িটি দেখে তাঁর সন্দেহ হয়। লোকজন নিয়ে গাড়িটিকে আটক করতেই দেখা যায়, সেখানে রয়েছে একাধিক গরু। গাড়ি চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি। গরুগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানাতে পারেনি গাড়ির চালক। এরপরেই গরু সহ গাড়িটিকে আটক করে থানায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

বিজেপি নেতার অভিযোগ, প্রতিদিনই প্রায় এইভাবে গরু পাচার করা হচ্ছে। সবসময় ধরাও পড়ছে না। ঈদের আগে বিপুল পরিমাণ গরু মজুত করা হয়েছিল। খাওয়াতে না পেরে এখন সেগুলোকে পাচার করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন রাস্তা দিয়ে পাচার করা হচ্ছে গরু। যার বৈধ কাগজও নেই। পুলিশ প্রশাসন সতর্কতার সঙ্গে সেই সকল পাচার রুখে দিচ্ছে। গরু পাচার রোধে প্রশাসনিক মহলে স্পষ্ট বার্তা, বেআইনি গরু হাট গুলোর উপর নজরদারি রাখতে হবে।

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন