সম্প্রীতি! রবিউল্লাহ ও আলাউদ্দিনের কাঁধে চেপেই শ্মশানযাত্রায় হিন্দু পড়শি

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর: চলছে রমজান। সারাদিন রোজা রেখে ইফতার দিয়ে উপবাস ভঙ্গ করেন তাঁরা। রোজার মধ্যে সম্প্রীতির ছবি দেখা গেল দত্তপুকুরের পানশিলা গ্রামে। হিন্দু ব্যক্তি বাসুদেবের দেহ কাঁধে নিয়ে শেষকৃত্যে গেলেন সারাদিন রোজা রাখা রবিউল্লাহ ও আলাউদ্দিন।

জানা গিয়েছে, দত্তপুকুরের কোটরা পঞ্চায়েতের পানশিলা গ্রামে বাসিন্দা বাসুদেব নন্দী। স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার তাঁর। দুজনেই মানসিক ভারসাম্যহীন। বিগত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন বাসুদেব। হাসপাতাল থেকে বাড়িতেও এসেছিলেন। কিন্তু শনিবার মৃত্যু হয় তাঁর। স্ত্রী ও মেয়ে সুস্থ না হওয়ায় শেষকৃত্যে কে নিয়ে যাবে, পাশাপাশি সৎকারের খরচ রয়েছে। তাই সব নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এই সময় এগিয়ে আসেন পড়শিরা। তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ত্রাতার ভূমিকা পালন করেন তাঁরা। বাসুদেব বাবুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন রবিউল্লাহ সর্দার, মঞ্জুর শেখ, আলাউদ্দিন আলিরা। তাঁরাই নিজের কাঁধে তুলে নেন বাসুদেবের দেহ। তাঁদের কাঁধে চেপেই শ্মশানে নিয়ে যাওয়া হয় বাসুদেবকে। সেখানেই হয় শেষকৃত্য। এরা সকলেই একসঙ্গে বসবাস করে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের পানশিলা গ্রামে দীর্ঘদিন ধরেই দুই সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করেন। কারও কখনও বিপদ হলে অন্যজন দ্রুত পাশে এসে দাঁড়ান। সর্বদা একে অপরের পাশে থাকেন। সাম্প্রদায়িকতার সময়ে এই সম্প্রীতি সত্যি প্রশংসনীয়। বাসুদেব নন্দী অসুস্থ থাকাকালীনও গ্রামের মুসলিম ভাইরাই হাসপতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। তাঁরা জানান, রোজা চললেও মানবিকতার টানে এলাকার হিন্দুদের সঙ্গে শ্মশানযাত্রায় শামিল হয়েছেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?