উলঙ্গ করে যুবককে নিগ্রহ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য চোপড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, চোপড়া: উলঙ্গ করে যুবককে নিগ্রহ করার ভিডিও ভাইরাল হল উত্তর দিনাজপুরের চোপড়ায়।নিগৃহীত ব্যক্তি মহাম্মদ মোজিবুল(Md.Mojibul)। বাড়ি চোপড়া থানার(Chopra P.S.) সোনাপুর হাট এলাকায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরা অবস্থায় ঐ ব্যক্তির হাত পেছনে বেঁধে বেল্ট ও লাঠি দিয়ে লাগাতার মারধর করা হচ্ছে। সে আর্তনাদ করছে। কিন্তু তবুও থামছে না নির্মম অত্যাচার। অভিযোগ, করিমদের বাড়ির গ্যারেজ-কাম-গুদামে এই নির্যাতন চালানো হয়।

নিগৃহীতের দাবি, তিনি দীর্ঘদিন করিমের বাড়িতে পাহারাদার হিসেবে কাজ করতেন। প্রায় ৬-৭ মাস আগে কাজ ছেড়ে দেওয়ার পর একদিন ভোরে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানালে প্রাণে মেরে মহানন্দা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গত ১৭ তারিখ তিনি বিহারের পোঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের পর প্রাণভয়ে ভিন রাজ্যে কাজ করতে চলে যান বলে জানান তিনি। সম্প্রতি বাড়ি ফিরতেই ফের হুমকি দেওয়া হয় এবং নির্যাতনের ভিডিও ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ ।

আগামী দিন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তার প্রাণের ঝুঁকি রয়েছে বলে জানান ওই ব্যক্তি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা চোপড়া এলাকায়। সকলেই নিন্দায় সরব হয়েছেন। এই ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন সকলে।নিগৃহীত ব্যক্তি অভিযোগ করেন তার রিটেমাটি সবকিছু এই অত্যাচারের পর লিখে দিতে হয়েছে তাদের নামে। একইভাবে তিনি যে গ্রামের থাকতেন সেখানকার আরো একজনকে অত্যাচার শুরু হয়েছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি