ড্রপ বক্স খুলতেই উপচে পড়ল চিঠি, তৃণমূলে প্রার্থী হতে চেয়ে লম্বা লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। দিন ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের অনেকে বলছেন চলতি বছরে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে ভোটের ফলে অনেক চমক থাকতে পারে। বদলাতে পারে এককাধিক সমীকরণ। কয়েকদিন আগেই একটি চমকে দেওয়ার মত খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল  বিজেপির ড্রপ বক্সে যেখানে গত বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী হওয়ার আবেদন উপচে পড়েছিল সেখানে এবারে মাত্র কয়েকশো আবেদন পত্র জমা পড়েছে। সেখানে গত সপ্তাহে  রাজ্য সদর দপ্তরে বসানো তৃণমূলের  ড্রপবক্স ১৬০০ জনের বেশি আবেদনপত্র জমা পড়েছে। এমনটাই তৃণমূল সূত্রে খবর।  যেখানে প্রায় সকলেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে বায়োডেটা জমা দিয়েছেন। বিজেপি প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেখানে রাজ্যের মানুষের অনিচ্ছা দেওয়া গিয়েছে সেখানে তৃণমূলের প্রার্থী হওয়ার লাইন লেগে গিয়েছে। 

যদি কেউ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে যারা চাইছেন তাঁদের জন্য সুযোগ করে দিচ্ছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে সোমবার সেই ড্রপবক্স খুলে এই ১৬০০ আবেদন কথা জানা গিয়েছে। সূত্রের খবর এই    বায়োডেটাগুলি সূক্ষ্ম ভাবে পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে যারা আবেদবন করেছেন তাঁরা প্রার্থী হওয়ার যোগ্য কিনা। পাশাপাশি জমা পড়া বায়োডেটাগুলি  জেলা ও বিধানসভা আসন ভিত্তিক আলাদাভাবে ভাগ করে স্ক্রিনিং করা হচ্ছে। তাঁদের জনপ্রিয়তা, পরিচিতি, দলে সক্রিয়তা এই সব খতিয়ে দেখে বানানো হবে একটি রিপোর্ট।   

আরও পড়ুন: বাংলাতেই সক্রিয় ৩-৪টি লস্কর মডিউল! জেরায় জেনেছে দিল্লি পুলিশ

এই সবটা  তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তত্বাবধানে চলছে।   রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তাঁকে এই কাজে সাহায্য করছেন। প্রথম ধাপে এত সংখ্যক আবেদন সত্যি নজর কাড়ার মত। প্রথম দফায় বাক্স খোলার পর ফের তা বসানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর  নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরদিন পর্যন্ত এই ড্রপবক্স থাকবে। জানানো হয়েছে,  সাতদিন অন্তর এই বাক্স খুলে বায়োডেটা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে তা দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো হবে।

অন্যদিকে, মোদি-শাহ বাংলায় আনাগোনা শুরু করলেও বিজেপি যেন ঝিমিয়ে পড়েছে। লড়াই করার উৎসাহ দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে। শুধু তাই নয় ২০২১ সালে যেখানে দল বদলের ও গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার জন্য হিড়িক পড়ে গিয়েছিল এবারে সেই উচ্ছ্বাস নেই। বিজেপিতে যোগদান তো কেউ করছেন না উল্টে প্রার্থী হওয়ার জন্যও নাকি কেউ আগ্রহ দেখাচ্ছেন না। এমনটাই খবর বিজেপির অন্দরে। সূত্রের খবর, বিজেপির ড্রপ বক্সে যেখানে গত বিধানসভা নির্বাচনের সময় উপচে পড়েছিল সেখানে এবারে মাত্র কয়েকশো আবেদন পত্র জমা পড়েছে।  বলা ভালো ২০২১ সালে বিজেপিতে যেন যোগদান মেলা বসেছিল। সমাজের সব স্তরের মানুষ যোগ দিচ্ছিলেন বিজেপিতে। এতটাই চাপ ছিল যে সেই সময়ের রাজ্যসভাপতিকে প্রতিদিন আলাদা করে কর্মসূচি করতে হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ড্রপ বক্সেই আবেদনের সংখ্যা ছিল ১৭ হাজারের উপর। ২০১৯ লোকসভা ভোটে এই সংখ্যাটা ছিল ২০ হাজারের বেশি। এবার সেই সংখ্যা একেবারেই তলানিতে। এই অবনতি সম্পর্কে বঙ্গ বিজেপির এক প্রবীণ কার্যত স্বীকার করে নিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে তাঁদের হিন্দিভাষী নেতারা পাল্লা দিতে পারছেন না। শুধু তাই নয় রাজ্য সরকার যেভাবে বাংলার মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প চালু করছেন তার সঙ্গে পাল্লা দিতে পারছেন না কেন্দ্র বা রাজ্যের বিজেপি নেতারা। তিনি এটাও মেনে নিয়েছেন বাংলার রাজনীতিতে বাকি দলগুলির থেকে এগিয়ে রয়েছে শাসক দলই।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ